এবি ডি ভিলিয়ার্স জুটি বাঁধছেন অ্যাশ বার্টির সঙ্গে! ক্রিকেট ও টেনিসের দুই প্রাক্তন তারকার মেলবন্ধন কোথায়?
আইপিএল মেগা নিলামের অনেক আগেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আচমকা টেনিস জগতকে বিদায় জানিয়েছেন মহিলা সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন ১ নম্বর তারকা অ্যাশ বার্টি। এবার দুজনেই একসঙ্গে প্রবেশ করছেন নয়া ইনিংস খেলতে। সামনের মাসেই।

এবি ডি ভিলিয়ার্স ও অ্যাশ বার্টিকে এবার দেখা যাবে গল্ফের দুনিয়ায়। জুনের ৩০ তারিখ থেকে ১ জুলাই পর্যন্ত জার্সি সিটিতে অনুষ্ঠিত হবে প্রথম আইকনস সিরিজ গল্ফ ইভেন্ট। আমেরিকার দলের বিরুদ্ধে খেলবেন বিশ্বের বাকি দেশগুলির বাছাই তারকারা। অর্থাৎ টিম ইউএসএ ও রেস্ট অব দ্য ওয়ার্ল্ডের মধ্যে হবে জমজমাট লড়াই। গল্ফ স্টিক হাতে নিয়ে সেই রেস্ট অব দ্য ওয়ার্ল্ডের হয়ে নামবেন বার্টি ও এবিডি। টিম ইউএসএ দলের নেতৃত্বে ফ্রেড কাপলস।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত বছরই ক্রিকেটকে আলবিদা জানান এবি ডি ভিলিয়ার্স। তিনবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী বার্টির অবসরও আকস্মিক এই কারণেই যে, অবসর নেওয়ার সময়ও তিনি বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ছিলেন। অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতার এক মাসের মধ্যেই আচমকা অবসর নেন। বার্টি যেখানে এবিডিদের দিকে থাকবেন, টিম ইউএসএতেও থাকছেন অলিম্পিয়ান-সহ তারকারা। কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস থেকে বক্সিং গ্রেট অস্কার ডি লা হোয়া টিম ইউএসএ-র প্রতিনিধিনিত্ব করবেন।
বার্টির অবসরের সিদ্ধান্ত নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, নিজেদের কেরিয়ার কীভাবে এগিয়ে যাবেন তা নির্ভর করে ক্রীড়াবিদদের উপরই। কতটা দীর্ঘায়িত হবে কেরিয়ার সেই সিদ্ধান্তও তাঁদেরই। বার্টির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে গোটা বিশ্ব। অবসর নেওয়া নিঃসন্দেহে স্বস্তি। তবে যে বয়সে বার্টি অবসর নিয়েছেন সেটা অবাক করার মতোই। নিজের অবসরকেও সময়োপযোগী বলে দাবি করে এবিডি বলেন, ক্রিকেট থেকে অবসর-পরবর্তী জীবন ভালোভাবেই তিনি উপভোগ করছেন। তাঁর কথায়, এটা ঠিক ক্রিকেটকে মিস করছি। তবে এই খেলার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। একইসঙ্গে বলব যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি খুশি। বার্টির মতো আমিও মানসিক শান্তি বোধ করছি। কোনও খেদ নেই, সুখস্মৃতি নিয়ে দিব্যি আছেন বলেই জানিয়েছেন আরসিবির প্রাক্তন তারকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications