টোকিও অলিম্পিকের আগে এবার করোনা আক্রান্ত ফুটবল দলের ৩ সদস্য

টোকিও অলিম্পিকের আগে এবার করোনা আক্রান্ত ফুটবল দলের ৩ সদস্য, কোয়ারেন্টাইনে গোটা দল

টোকিও অলিম্পিক শুরুর ঠিক মুখে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের তিন সদস্য। তাঁদের মধ্যে দুই জন ফুটবলার রয়েছেন বলে জানানো হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে দলের সব সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য রিয়ু সেয়ুং-মিনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলেও জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার রাগবি দলের কোচ নেইল পাওয়েলের কোভিড ১৯ রিপোর্টও পজিটিভ এসেছে বলে খবর।

টোকিও অলিম্পিকের আগে এবার করোনা আক্রান্ত ফুটবল দলের ৩ সদস্য

টোকিও গেমস ভিলেজের দুই অ্যাথলিট সহ অলিম্পিকে অংশ নিতে আসা মোট তিন জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের আতঙ্কিত হয়েছিল রবিবারের সকাল। যদিও তাঁদের পরিচয় এখনও প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও গেমস আয়োজক কমিটি। তবে দক্ষিণ আফ্রিকা ফুটবল সংস্থার তরফে আক্রান্ত তিন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে যে দলের প্রতিটি সদস্যই কোয়ারেন্টাইনে রয়েছেন।

টোকিওয় অলিম্পিক খেলতে আসা দক্ষিণ আফ্রিকার ফুটবলার থাবিসো মোনয়ানে ও কামোহেলো মাহলাস্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে ওই দলের ভিডিও অ্যানালিস্ট মারিও মাশার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলেও জানানো হয়েছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্তরা আপাতত দলীয় ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন বলে খবর। দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের বাকি সদস্যের আরও একবার করে কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজক জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের অলিম্পিক অভিযান শুরু হচ্ছে। একই গ্রুপে রয়েছে মেক্সিকো এবং ফ্রান্সের মতো দলগুলিও। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার রাগবি দলের কোচ নেইল পাওয়েল। তাঁকে জাপানের কাগাসিমাদতে আইসোলেশনে রাখা হয়েছে।

টোকিও অলিম্পিকের আগে জাপানে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে করোনা ভাইরাস। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই টোকিও সহ সংলগ্ন শহরগুলিতে জরুরি অবস্থা জারি করে প্রশাসন। তা সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একাধিক অ্যাথলিট এবং সাপোর্ট স্টাফ। তাই গেমসে অংশ নিতে আসা সব অ্যাথলিটদের প্রতিদিন কোভিড ১৯ টেস্ট করা হচ্ছে। তা সত্ত্বেও সংক্রমণে বাড়তে থাকায় প্রশাসনের চিন্তা বেড়েই চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+