স্প্রিন্ট থেকে জুডো, টোকিও অলিম্পিকে লক্ষ্যপূরণের আশায় ২৯ উদ্বাস্তু

রিও অলিম্পিকে অভিষেকের পর টোকিও অলিম্পিকেও নামতে চলেছে রিফিউজি অলিম্পিক টিম। ২৯ জন ক্রীড়াবিদ অংশ নেবেন ১২টি ক্রীড়াক্ষেত্রে। টোকিও পৌঁছানোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরকদমে চলেছে কাতারের দোহায়।

সংখ্যা বেড়ে ২৯

সংখ্যা বেড়ে ২৯

২০১৬ সালে রিও অলিম্পিকের সময় ইন্টারন্যাশনার অলিম্পিক কমিটির এগজিকিউটিভ বোর্ড রিফিউজি অলিম্পিক টিমের অংশগ্রহণের বিষয়ে ছাড়পত্র দিয়েছিল। সেবার অলিম্পিকের পতাকার নীচে থেকে অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০ জন ক্রীড়াবিদ। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৯। রিও অলিম্পিকে অংশ নেওয়া কয়েকজন ক্রীড়াবিদও রয়েছেন এই দলে।

অনুপ্রেরণা দিচ্ছে এই দল

অনুপ্রেরণা দিচ্ছে এই দল

কোনও নির্যাতন, যুদ্ধ বা হিংসার কারণে কেউ দেশ ছেড়ে অন্য দেশে প্রবেশে বাধ্য হলে তাঁকে উদ্বাস্তু স্বীকৃতি দেওয়া হয়। রাষ্ট্রসংঘের নিয়মে উদ্বাস্তু স্বীকৃতি পাওয়া অ্যাথলিটদের নিয়েই গঠিত হয়েছে এই রিফিউজি অলিম্পিক টিম। এই দলের কাতারে অনুশীলন করা প্রসঙ্গে কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ আল থানি বলেছেন, এই দলের অলিম্পিকে পারফরম্যান্স যেমন কোটি কোটি মানুষকে অনুপ্রাণিতই করবে তা নয়, বিশ্বজুড়ে উদ্বাস্তুদের সঙ্কটের বিষয়ে সচেতনতা বৃদ্ধিরও কাজ করবে। এই দলের অনুপ্রেরণা প্রদানকারী যে সফর তাতে সামান্য অবদান রাখতে পেরে আমরা গর্বিত। এরই মধ্যে আইওসি-র তরফে জানানো হয়েছে, এই দলের এক অফিসিয়াল করোনা আক্রান্ত হওয়ায় দলের সদস্যদের টোকিও পৌঁছাতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। ততদিন দোহাতেই চলবে প্রস্তুতি।

কেউ নতুন, কেউ পুরানো

কেউ নতুন, কেউ পুরানো

রিফিউজি অলিম্পিক দলের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে অন্যতম সাঁতারু ইউস্রা মারদিনি। তার বেড়ে ওঠা সিরিয়ার দামাস্কাসে, টোকিও তাঁর কাছে দ্বিতীয় অলিম্পিক। কোভিডকে ভয় না পেয়ে টোকিও অলিম্পিকে নামার অপেক্ষায় রয়েছেন অ্যাথলিট দিনা পুরিওনেস ল্যাঙ্গরৌদি, তিনি ইরানে চলে আসতে বাধ্য হয়েছিলেন ২০১৫ সালে। প্রথম অলিম্পিকে নামার স্বপ্নপূরণ হতে চলেছে তাঁর। নিগারা শাহিনের যখন বয়স মাত্র ছয় মাস, তাঁর পরিবার আফগানিস্তান থেকে পাকিস্তানে চলে আসে। জুডোকা নিগারা জানিয়েছেন, মানসিক শান্তি পেতেই বেছে নিয়েছেন খেলার জগতকে। রিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের মার্চপাস্টে পতাকা বহন করেছিলেন ওপেনিং বাউট জেতা জুডোকা পোপোলে মিসেঙ্গা, তিনিও এবার নামছেন টোকিওতে। ম্যারাথনে অংশ নিতে দেখা যাবে ১২ বছর বয়সে ইরিত্রিয়ায় চলে আসা তাকলোইনি গ্যাব্রিয়েসস। এই দলে বেশ কয়েকজন মহিলা ক্রীড়াবিদের উপস্থিতিও অনেককে প্রেরণা দেবে বলে নিশ্চিত আইওসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+