Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ বছরের সুইস মোটো থ্রি রাইডার, রেসিং জগতে তীব্র শোক

দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ বছরের সুইস মোটো থ্রি রাইডার, রেসিং জগতে তীব্র শোক

দুর্ঘটনায় প্রাণ হারালেন সুইজারল্যান্ডের ১৯ বছরের মোটো থ্রি রাইডার জেসন দুপাসকুইয়ের। ইতালীয়ান গ্রাঁ পি-র (Grand Prix) যোগ্যতা অর্জন পর্ব চলার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওই তরুণ। একদিন পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেসন। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গিয়েছে রেসিং বিশ্ব। প্রয়াত রেসারের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে মোটো-জিপি (MotoGP)।

দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ বছরের সুইস মোটো থ্রি রাইডার, রেসিং জগতে তীব্র শোক

ভারাক্রান্ত হৃদয়ে মোটো-জিপির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মুগেলো সার্কিটে ইতালীয়ান গ্রাঁ পি-র যোগ্যতা অর্জন পর্বের মোকাবিলা চলছিল। সেখানে সুইস মোটো-থ্রি (Moto3) রাইডার জেসন দুপাসকুইয়ের সঙ্গে আয়ুমু সাসাকি ও জেরেমি আলকোবার হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বলে জানানো হয়েছে। গতি বাড়িয়ে একের অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করতেই ঘটে যায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয় পড়েন তিন রাইডার। আয়ুমু ও জেরেমির চোট ততটা গুরুতর না হলেও রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই সংজ্ঞা হারিয়ে ফেলেন ১৯ বছরের জেসন।

রেসিং ট্র্যাকেই প্রাথমিক চিকিৎসায় সাড়া না দেওয়ায় ৪০ মিনিট পর হেলকপ্টারে এয়ার লিফ্ট করে জেসনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তখনই কোমায় চলে গিয়েছিলেন জেসন। ফলে তাঁকে বাঁচাতে পারেননি ডাক্তাররাও। রবিবার মোটো-জিপির তরফে ১৯ বছরের সুইস রাইডারের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। রবিবার টুইট করে জেসন দুপাসকুইয়েরের মৃত্যুর সংবাদ দেয় মোটো-জিপি। প্রয়াত মোটো-থ্রি রাইডারের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি জেসনের দলের পাশেও দাঁড়িয়েছে মোটো-জিপি।

হাসপাতাল সূত্রে খবর, মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন জেসন। ফলে তাঁর রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। ভাসকুলার লেসিওনের ১৯ বছরের রাইডারের বুকেও অস্ত্রোপচার করা হয়েছিল বলে জানানো হয়েছে। তাতেও জেসনকে বাঁচানো যায়নি বলে জানিয়েছেন ডাক্তাররা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+