রথযাত্রার দিনেই কি উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের? মন্দির প্রাঙ্গণে তৈরি হচ্ছে বিশাল রথ
পুরীর আদলে দিঘায় তৈরি করা হচ্ছে একটি জগন্নাথ মন্দির। চলতি বছরে এপ্রিল মাসে এই মন্দিরটির উদ্বোধন করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণার পর তৎপরতা শুরু হয়ে যায় প্রশাসনিক মহলে। কিন্তু লোকসভা নির্বাচনের ঘোষণা হওয়ায় থমকে যায় উদ্বোধনের কাজ। নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিঘার জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি।
আগামী সাত জুলাই রথযাত্রা। প্রতি বছর রথ নামে দিঘার রাস্তায়। এবারও নামবে। নতুন ভাবে বড় আকারে একটি রথ তৈরির কাজ শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণে। রথযাত্রার আগে কি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে? তার সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি। তৃণমুল সূত্রের খবর, মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেদিন মন্দিরের উদ্বোধন হবে।

প্রতিবছর এখানে রথযাত্রা পালন হয়ে থাকে। এবারেও হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণার পরেই মন্দির উদ্বোধন হবে। প্রসঙ্গত, পর্যটকদের আরও বেশি করে আর্কষণ টানতে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা হয়েছিল ২০১৮ সালে। এরপরেই চলে জমির খোঁজ। অবশেষে নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কের পাশে জমি পাওয়া যায়। সেখানেই এই মন্দিরটি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে।
মন্দির তৈরির জন্য ২০ একর জমি দেয় দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। মন্দির তৈরির দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। ২০২২-এর মে মাসে অক্ষয় তৃতীয়ায় মন্দির তৈরি কাজ শুরু হয়েছিল।
মন্দিরটি তৈরি করতে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটি। পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও পুরীর আদলে করা হয়েছে।
এখন প্রশ্ন দিঘার জগন্নাথ মন্দির কি তবে রথযাত্রার দিনিই উদ্বোধন হবে, নাকি আরও পিছিয়ে যাবে এই মন্দির উদ্বোধন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications