অনুব্রতের জামিন নিয়ে কী বললেন শুভেন্দু? তৃণমূলকে ফের কটাক্ষ
নিম্ন আদালতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। তাই নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। এবার সেই বিষয়ে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। উচ্চ আদালতে মামলা চলছে তার বিরুদ্ধে।
ফিরহাদ হাকিম অনুব্রত সম্পর্কে বলেছেন বাঘ ফিরে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে বার্তা দিয়েছেন অনুব্রত মন্ডলকে দলের কাজে নামাতে। এমনই কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর কটাক্ষ করে বলেছেন, "এদের কোনও লাজলজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আছে। সেখানে যদি এজেন্সি জামিন না কোচের আবেদন করে, কোথায় যাবেন? "

" মহম্মদ বাজারে জিলেটিন স্টিকের কেস এনআইএর হাতে। তাতে আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। বড় ঠিকাদার ইসলামের নাম রয়েছে। নলহাটির এমএলএর নাম রয়েছে। বিকাশ রায়চৌধুরীর নাম রয়েছে। অনুব্রত মন্ডলের নাম রয়েছে।" রবিবার বলেন শুভেন্দু অধিকারী।
"তৃণমূলের মধ্যে কোনও অনুতাপ নেই। না হলে মুখ্যমন্ত্রী কখনও বলেন, টাকার কথা? একজন ধর্ষিতা মৃতা তরুণীর দাম ১০ লক্ষ টাকা?" আরজি কর কাণ্ডের সেই বিষয় আরও একবার তুলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। " এই দলটিকে নির্বাচন কমিশনের নিষিদ্ধ ঘোষণা করা উচিত। তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা না করলে, দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ কখনও বন্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবেন কোন এই যন্ত্রণা মানুষকে বইতে হবে।" কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনে নিশিকান্ত মন্ডল মারা গিয়েছিলেন। তাঁর মৃত্যু দিনে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোনাচূড়ায় তাঁর পূর্ণাবয়ব মুর্তিতে মালযদান ও পুষ্পার্ঘয নিবেদন করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications