শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ! শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠাচ্ছেন অখিল গিরির ছেলে

শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ! শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠাচ্ছেন অখিল গিরির ছেলে

অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তারপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার অভিযোগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। রীতিমত তাঁর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। প্রসঙ্গত উল্লেখ্য সুপ্রকাশ গিরি গ্র্যাজুয়েট নন বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী।

সুপ্রকাশ গিরিকে নিশানা শুভেন্দুর

সুপ্রকাশ গিরিকে নিশানা শুভেন্দুর

প্রথম থেেকই রাজ্যের কারামন্ত্রী সুপ্রকাশ গিরির সঙ্গে খাড়াখাড়ি সম্পর্ক অধিকারীদের। সেকারমেই শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েই মেদিনীপুরে সুপ্রকাশ গিরিকে সামনে েরখে লড়াই চালিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অখিল গিরির সঙ্গে সম্পর্কের তিক্ততা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরিকেও নিশানা করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি তৃণমূলের কাঁথির সাংগঠনিক জেলার যুব সভাপতি। সুপ্রকাশ গিরি নাকি গ্র্যাজুট নন বলে প্রকাশ্যে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। রামনগরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে জনসভা করছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই অখিল গিরি পুত্র সুপ্রকাশ গিরিকে নিয়ে এই মন্তব্য করেন তিনি।

 শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ

শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ

শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করায় শুভেন্দু অধিকারীকে পাল্টা নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতার ছেলে সুপ্রকাশ গিরি। তিনি পাল্টা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতকোত্তর হয়েছেন। ২১ বছর বসে মাস্টার ডিগ্রি করেছেন। তারপরে ম্যানেজমেন্ট। তিনি অভিযোগ করেছেন, আর শুভেন্দু অধিকারী ৩৭ বছর বয়সে বেলদা কলেজে প্রক্সি দিয়ে পরীক্ষায় পাশ করে গ্র্যাজুয়েট হয়েছেন। শুভেন্দু অধিকারীকে এই নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে সুপ্রকাশ গিরি বলেছেন ক্ষমতা থাকলে তিনি প্রমাণ করে দেখান যে গ্র্যাজুয়েট নন।

মানহানির মামলার হুঁশিয়ারি

মানহানির মামলার হুঁশিয়ারি

এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি িদয়েছেন সুপ্রকাশ গিরি। প্রকাশ্যে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সওয়াল করে শুভেন্দু অধিকারী তাঁর মান হানি করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন একাধিক থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিধায়ক বীরবাহা সোরেন তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

 অখিল গিরিকে নিশানা শুভেন্দুর

অখিল গিরিকে নিশানা শুভেন্দুর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি। একাধিক জায়গায় অখিল গিরির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিল বিজেপি। আদিবাসী সমাজের অবমাননা করা হয়েছে বলে অভিযোগে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী।
মেদিনীপুর জুড়ে তাঁর বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+