Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভেন্দুর মুখে ফের ডিসেম্বর ধামাকা, ডাক দিলেন মমতার সরকারকে উৎখাতের

তৃণমূলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তুলে ডিসেম্বরেই সরকার ফেলার জল্পনা তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই ডিসেম্বর পড়ে গিয়েছে, প্রথম সপ্তাহও অতিক্রান্ত।

তৃণমূলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তুলে ডিসেম্বরেই সরকার ফেলার জল্পনা তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই ডিসেম্বর পড়ে গিয়েছে, প্রথম সপ্তাহও অতিক্রান্ত। এরই মধ্যে ফের ফুঁসে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের তাঁর মুখে শোনা গেল ডিসেম্বর ধামাকার বার্তা।

শুভেন্দুর মুখে ফের ডিসেম্বর ধামাকা, ডাক তৃণমূলকে উৎখাতের

শুভেন্দু তমলুকে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, রাজ্যের তৃণমূল সরকারের সময় ঘনিয়ে এসেছে। ডিসেম্বর পড়ে গিয়েছে। এবার এদের উৎখাত করতে হবে। এরপর তিনি একে একে তৃণমূলের সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটা অঞ্চলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আধার লিঙ্ক করতে গিয়ে ৯ লক্ষ ভুয়ো জবকার্ড বেরিয়েছে।

শুভেন্দুর কথায়, সাধারণ মানুষের কষ্টের টাকা, ভারত সরকারের টাকা কন্ট্রাক্টরদেরকে দিয়ে দুর্নীতি করাচ্ছে, কোটি কোটি টাকার দুর্নীতি করাচ্ছে এই সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার আর মৌলিক অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, নন্দীগ্রামে আমি হারিয়েছি আপনাকে, আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমিই করব।

শুভেন্দু এই মর্মে সবাই জোট বাঁধার আহ্বান জানান। বলেন, পঞ্চায়েতে জিততে হবে। তার জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়ুন। একইসঙ্গে স্লোগান ও ইস্যুও তৈরি করে দেন তিনি। কোন ইস্যুতে বিজেপি লড়বে আসন্ন পঞ্চায়েতে তা জানিয়ে বাংলার জেলায় জেলায় বিজেপি নেতাদের ঘূঁটি সাজাতে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর মুখে ফের ডিসেম্বর ধামাকা, ডাক তৃণমূলকে উৎখাতের

শুভেন্দু বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে স্লোগান তুলুন, ঘুষ মুক্ত যুক্ত চাকরি চাই৷ কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা চাই। আর রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাই। এই তিন মন্ত্রেই তিনি পঞ্চায়েত জিততে চাইছেন। সেইমতো বার্তা দিচ্ছেন রাজনৈতিক সভামঞ্চ থেকে। তাঁর এই নয়া স্লোগানে স্পষ্ট, তৃণমূলের বিরুদ্ধে আসন্ন পঞ্চায়েতে দুর্নীতিই প্রধান ইস্যু হতে চলেছে।

তিনি এদিন একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। নাম না করেই তিনি বলেন, পিসিকে দিয়ে পায়খানার দেওয়াল মুছাচ্ছি। এটা রিয়েল অপোজিশন, সেটিং অপজিশন নয়।আমাদের স্টিকার পিসি কোথাও কোথাও নিজের স্টিকার লাগিয়েছেন। আবার সব জায়গায় নিজের হাতেই স্টিকার তুলছেন, পায়খানার দেওয়ালের স্টিকারও তুলিয়েছি নিজের হাত দিয়ে।

শুভেন্দু বলেন, ডিসেম্বর এসে গিয়েছে, এবার সরকার চালানই দায় হয়ে যাবে। বাংলার মানুষ এই সরকারের কাছে জবাব চাইবে। কলকাতা গান্ধী মূর্তির পাদদেশ থেকে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা বেরোবে বাবা, মা, বউ, বাচ্চা-সহ সমগ্র পরিবারকে সঙ্গে নিয়ে। বলবে তোমার নেতা ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়ে আমাকে সাদা খাতা জমা দিতে বলেছিল। আমার অপরাধটা কী বলে দাও মমতা ব্যার্নাজি। লক্ষ লক্ষ মানুষের মিছিল এগোবে কালীঘাটের দিকে। সরকারি কর্মচারীরা বেরোবে ডিএ-র দাবিতে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+