Potato Farmer Suicide: অকাল বর্ষণের গ্রাসে ফসল, শুভেন্দুর জেলায় বিষ খেয়ে আত্মঘাতী কৃষক

ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে অকাল বর্ষণ। চাষের জমিতে জল জমে গিয়েছে। মাথায় হাত চাষীদের। অকাল বর্ষণে অনেক ফসল নষ্ট হয়েছে রাজ্যে। মহাজনের দেনা শোধ করবেন কীভাবে আশঙ্কায় এই আশঙ্কায় রাজ্যে একাধিক কৃষক আত্মহত্যা করতে শুরু করেছেন। সেই সংখ্যাটা এবার ২ থেকে তিন হয়ে গেল।

অঘ্রানের অকাল বর্ষণে জমিতে পোঁতা আলু পঁচে দিয়েছে জমিতেই। মহাজনের ঋণ শোধ করবেন কীভাবে সেই আশঙ্কায় গলায় বিষ ঢেলে আত্মঘাতী হলেন চন্দ্রকোণার এক কৃষক। তাঁর নাম বাপি ঘোষ। পরিবারের লোকেরা জানিয়েছেন মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চার বিঘা জমিতে পোখরাজ আলু চাষ করেছিলেন তিনি।

Potato Farmer Suicide

কিন্তু অকাল বর্ষণ সব শেষ করে দিয়েছে। জমিতেই পঁচে গিয়েছে সেই সব আলুগাছ। কয়েকদিন ধরেই নাকি এই নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। কীভাবে মহাজনের ঋণ শোধ করবেন তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলে পরিবারের লোকেদের কাছেই। তারপরেই শুক্রবার গভীর রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরিবারের লোকেরা জাতে পেরে সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করেন। শনিবার তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি তাঁকে। শনিবার গভীর রাতে তিনি মারা যান।

এই নিয়ে রাজ্যে পর পর তিন দিনে তিন কৃষক আত্মঘাতী হলেন। সকলের ক্ষেত্রেই কারণ সেই ফসলের ক্ষতি। এই নিয়ে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকিরা। তাঁরা বারবার রাজ্য সরকারকে অনুরোধ করেছেন অকাল বর্ষণে রাজ্যে চাষের ব্যপক ক্ষতি হয়েছে। তাই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া জরুরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+