মানুষ ভিখারি নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে আক্রমণাত্মক অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মানুষ ভিখারি নয়। লক্ষ্মীর ভাণ্ডারের হাজার, পাঁচশো টাকা দেওয়া প্রসঙ্গে মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তমলুক লোকসভা কেন্দ্রের শহিদ মাতঙ্গিনী ব্লকের গাদিন গ্রামে সভায় বক্তব্য রাখেন। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন। আর সেখানেই তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। তৃণমূল সরকারের দুর্নীতি রুখতে মহিলাদের এগিয়ে আসতে আহ্বান করেন। এদিন যথেষ্ট আক্রমণাত্মক মন্তব্য করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

রাজ্যের শাসক দল দুর্নীতি করছে। চাকরি চুরি করছে।রেশনের চাল - ডালের দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে নেতারা। মহিলাদের এগিয়ে আসতে হবে৷ বিজেপির হাত শক্ত করতে হবে। না হলে তৃণমূলকে সরানো যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। সেই বার্তাই এবার দিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
লক্ষ্মীর ভাণ্ডার দেয় বাংলার তৃণমূল সরকার। সেই টাকার বিষয়ে জোর গলায় তৃণমূল প্রচার করে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, মানুষ ভিখারি নয়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরকার দিচ্ছে। সেই টাকা আসছে সাধারণ মানুষের কর দেওয়ার টাকায়।
দক্ষিণ কলকাতার হাজরা এলাকায় একটি বাড়ির কথা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রাসাদসম একটি বাড়ির কথা উল্লেখ করেন। এই রাজপ্রাসাদের যিনি মালিক, তার কোনও জ্ঞাত সূত্র নেই। যেখান থেকে তিনি রোজগার করতে পারেন। এই ব্যক্তি একজন দুবৃত্ত। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জন বলে শুনতে পাওয়া যায়। নাম না করে এভাবেই কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications