Rail Update: লাইনচ্যুত মেদিনীপুর হাওড়া লোকাল! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা যাত্রীদের
এবার রেলে রেকর্ড বরাদ্দ করা হয়েছে। যাত্রী নিরাপত্তা থেকে সুরক্ষা ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। এমনকি লাইনগুলিকেও আধুনিক করার করার কথা। আর এই অবস্থায় ফের লাইনচ্যুত লোকাল।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মেদিনীপুর হাওড়া লোকাল। লাইনচ্যুত হাওড়াগামী এই লোকালটি। খড়গপুর গিরি ময়দান স্টেশন পেরোতেই মেদিনীপুর হাওড়া লোকাল বিশাল আওয়াজ করে লাইনচ্যুত হয় বলে জানা যাচ্ছে। একই সঙ্গে প্রবল ঝাঁকুনিও হয়। যদিও সেই সময়ে লোকাল ওই ট্রেনটিতে তেমন যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

শুধু তাই নয়, লোকাল ট্রেনটির গতিও অনেক কম থাকার কারণেই দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও যারা ছিলেন তাঁদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে ট্রেন থেকে নেমে আসেন যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় কোনও যাত্রী আহত হয়নি।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কি কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার পরেই ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। তবে রেলের তরফে একটি বিকল্প লোকাল পাঠিয়ে যাত্রীদের হাওড়াতে পাঠানোর ব্যবস্থা রেলের তরফে করা হয় বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, মেদিনীপুর হাওড়া লোকালটি হাওড়ার দিকে আসছিল। আর তা আসার সময়ে খড়গপুর গিরি ময়দান স্টেশন থেকে সবে মাত্রা লোকালটি ছাড়ে। আর এরপরেই প্রবল শব্দ এবং ঝাঁকুনি দিয়ে সেটি লাইনচ্যুত হয় বলে জানা যাচ্ছে।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে। লোকালটি লাইনচ্যুত হয়েছে। তাতে কোনও যাত্রী আহত হননি। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। শুধু তাই নয়, দ্রুত লোকাল ট্রেনটিকে লাইন থেকে সরানোর কাজ চলছে বলেও জানানো হয়েছে। আর তা সরিয়ে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন ওই রেল আধিকারিক।
অন্যদিকে সারনা ধর্মের স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়া সহ একাধিক দাবিতে চাক্কা জ্যামের ডাক। আর এই কর্মসূচি অনুযায়ী উত্তর থেকে দক্ষিণের একাধিক স্টেশনে রেল অবরোধ আদিবাদী মানুষদের। সকাল থেকে মালদহ থেকে পুরুলিয়া সহ একাধিক স্টেশনে এই ধর্মঘট চলছে। যার জেরে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। এমনকি বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলেই খবর। চূড়ান্ত যাত্রী ভোগান্তি বলে জানা যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications