১৪ ঘণ্টা পার, কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভে অবরুদ্ধ আদ্রা শাখা, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

১৪ ঘণ্টা পার, কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভে অবরুদ্ধ আদ্রা শাখা, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

১৪ ঘণ্টা পার হতে শুরু করেছে। এখনও অবরুদ্ধ আদ্রা শাখা। কুড়মি সম্প্রদায়ের অবরোধের জেরে বিপর্যস্ত খড়গপুর শাখার ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে সেই ভোর ৬টা থেকে। এখনও চলছে অবরোধ। সেকারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে গিয়েছে।

১৪ ঘণ্টা পার, কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভে অবরুদ্ধ আদ্রা শাখা, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

ভোর থেকেই কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন তাঁদের তফশিলি জাতির তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেলা যত এগিয়েছে তাঁরা তত বিক্ষোভ তীব্রতর করেছে। রেললাইনের উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখতে শুরু করেন। তার জেরে সকাল থেকে চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্য যাত্রীরা। একাধিক লোকাল ট্রেন আটকে যায়। পুরুলিয়া শাখায় বন্ধ প্রায় বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। ট্রেন অবরোধের পাশাপাশি ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ধামসা-মাদল নিয়ে রেললাইনে বসে বিক্ষোভ দখাচ্ছন কুড়মিরা। তার জেরে পুরুলিয়া-আদ্রা শাখায় ৩টি লোকাল বাতিল করা হয়েছে। ছাড়াবেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

বেলা যত গড়িয়েছে তত বিক্ষোভের দাপট বেড়েছে। শয়ে শয়ে আদিবাসী কুড়মিরা জড়ো হয়েছিলেন বিক্ষোভে। তার জেরে একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করতে হয়েছে। হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আসানসোল-টাটানগর এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, রাঁচি-আসানসোল স্পেশাল, ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে। একাধিক ট্রেনের যাত্রা পথ বদল করা হয়েছে। কুড়মি সম্প্রদায়ের েনতা হুঁশিয়ারি দিয়েছেন অনির্দিষ্ট কালের জন্য তাঁরা অবরোধ জারি রাখবেন। এবং ৪৮ ঘণ্টা তাঁরা কোনও রকম আলোচনায় বসতে চান না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এক কথায় আন্দোলনে অনড় থাকার সিদ্ধান্ত শুনিয়েছেন তিিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+