চার চাকার গাড়িতে করে নয়! নেতাদের জনসংযোগের পন্থা নিয়ে বড় নির্দেশিকা মানস ভুঁইয়ার
বর্তমান সময়ে নেতারা চার চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রান্তিক এলাকার মানুষের সাথে জনসংযোগ হচ্ছে না। তাই নেতাদের বলবো চার চাকা গাড়ি ছেড়ে বাইক বা সাইকেল নিয়ে জনসংযোগ করুন।
রবিবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের ২য় সম্মেলনে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।

এছাড়াও মানস ভুঁইয়া এদিন ভূমি দপ্তর থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরের কাজে ক্ষুব্ধ। দ্রুত সেই সমস্ত দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা বা নজদারি বাড়ানোর নির্দেশ দেন। এদিন মানস ভুঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠন রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক, বিধায়ক তিলককুমার চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতিময় কর, পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র, শ্যামল পট্টনায়ক সহ অন্যারা।
এদিন মানস ভুঁইয়া বলেন, পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাংলায় বিরোধীরা যতই চেস্টা করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করতে পারবে না। কেন্দ্রীয় বঞ্চনার পরেও বাংলার মানুষের পাশে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তাতে করে তাঁর হাত শক্ত করতে তৃণমূলের সবাইকে লড়াই করতে হবে।
সাম্প্রতিক সময়ে মানস ভুঁইয়া বলেছেন, একশো দিনের কাজের টাকা কারও অ্যাকাউন্টে ঢুকলে, কেউ যেন গিয়ে হুমকি না দেয়। সেক্ষেত্রে যে হুমকি দেবে, তাকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মানস ভুঁইয়া। গত বুধবার পশ্চিম মেদিনীপুরের সবং থানার বনাই গ্রামে ফায়ার স্টেশনের উদ্বোধনে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক। তবে মানস ভুঁইয়ার সেদিনের হুঁশিয়ারির পরে সরব হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা বলে, তৃণমূলের নেতারা যে একশো দিনের কাজে কাটমানি নিতেন তা ওই কথাতেই পরিষ্কার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications