Mamata Banerjee: 'মেদিনীপুরে সবচেয়ে বড় গদ্দার, দাঁতনের সভা থেকে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার
দাঁতনের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোরাধ্যায়। তিনি সরাসরি নাম না করলেও শুভেন্দুকে নিশানা করে বলেছেন, মেদিনীপুরের সবচেয়ে বড় গদ্দার। বোমা ফাটাবে বলে ২৬ হাজার চাকরি খেয়ে নিল। মেদিনীপুরে মিরজাফরের চেয়েও বড় গদ্দার রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, আমরা চাকরি দিচ্ছি আর ওরা চাকরি খাচ্ছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন,বুকে হাত দিয়ে বলতে পারবে কারোর কাছ থেকে কিছু নেননি। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারীর হাত ধরেও চাকরি পেয়েছেন অনেকে। টাকা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন মেদিনীপুরের মিরজাফর সবচেেয় বেশি গদ্দারি করেছে। ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেলে স্কুল চলবে কি করে। এই নিয়ে তীব্র আক্রমন শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, এই রায়কে তিনি মেনে নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, গদ্দারি করে এতোগুলো শিক্ষকের চাকরি খেয়েছে।
নিজেরা যে কিছু নেয়নি সেটা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। তারাও লিখে দিত চাকরির জন্য। কাজেই তারাও যে দুর্নীতি মুক্ত সেটাও বুকে হাতদিয়ে বলতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঙ্কার দিয়েছেন, মেদিনীপুরে বিনা যুদ্ধে কাউকে এক ইঞ্জি জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে চাইছে। তার আগে বিজেপিকে রাজ্য থেকে বন্ধ করে দিল বলে ভোটারদের কাছে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসএসসি নিয়োগ দুর্নীতির রায় নিয়ে ফের একবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়কে চ্যােলঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। পর্ষদের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। কিছুতেই এই রায়কে রাজ্য সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন।
প্রসঙ্গত উল্লেখ করেছেন এসএসসি নিয়োগ দুর্নীতির রায় বেরোনোর আগের দিন শুভেন্দু অধিকারী বলেছিলেন এমন একটি বোমা ফাটবে যাবে বেসামাল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার। তিনি শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেছেন লোড শেডিং করিয়ে, গুণ্ডা দিয়ে ভয় দেখিয়ে ভোটে জিতেছে। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু জিততে পারেননি।
তমলুকে দেবাংশুর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে নিশানা করে বলছেন,কার কার চাকরি খাবেন উনি ঠিক করবেন। কার বাড়িতে ইডি, সিবিআই এনআইএ যাবে সেটাও তিনি ঠিক করে দেবেন। ওর এক পকেটে বোমা এক পকেটে সিবিআই । নিজেকে প্রেসিডেন্ট বলে মনে করছেন।












Click it and Unblock the Notifications