Mamata Banerjee: 'আপনি বিচারালয়ের কলঙ্ক', দেবাংশুর প্রচার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতার
তমলুকের নির্বাচনী সভা থেকে সরাসরি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন তাঁর জন্যই এতো হাজার জনের চাকরি গিয়েছে। তিনি বিচারালয়ের কলঙ্ক। প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্তের নির্দেশ প্রথম দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তাঁর নির্দেশের পরেই কেন্দ্রীয় এজেন্সি তদন্ত শুরু করে এবং একে একে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় , মানিক ভট্টাতার্য সহ শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। যদিও যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁদের সকলকেই ঝেড়ে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতির মামলার রায় বেরনোর পরে কুণাল ঘোষ প্রকাশ্যেই বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের পাপের ফল ভোট করছে দল এবং সরকার।

লোকসভা ভোটের আগে বিচারপতির পদ থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপরেই বিজেপি তাঁকে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করেন। এর আগে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি ও বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
এদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে দেবাংশুকে। তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু। দেবাংশুর তৃণমূলের আইটি সেলের নেতা। গতকাল নন্দীগ্রামে প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন দেবাংশু। তাঁকে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা কেন্দ্র।মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেবাংশুর প্রচার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করেছেন।
তিনি অভিযোগ করেছেন ২৬ হাজার জনের চাকরি যাবে আগে জানলেন কি করে মেদিনীপুরের গদ্দার। প্রসঙ্গত উল্লেখ্য এই রায় বেরোনোর আগে আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন এমন একটা বোমা ফাটবে যে শাসক দল বেসামাল হয়ে যাবে। বিজেপি চাকরি খায় বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেছেন ২৬ হাজার চাকরিহারার পরিবারের যদি কিছু হয় তাহলে কী হবে। ওরা কিন্তু বাড়ির সামনে ধরনা দেবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে ধর্না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, বিজেপি সঙ্গে যোগ সাজস করে সব মামলার রায় দিয়েছিলেন তিনি। তার জন্যই আজ এতো জনের চাকরি গিয়েছে। এর দায় তাঁকে নিতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারালয়ের কলঙ্ক বলে আক্রমণ তীব্র করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications