লোক হয়নি, গুরুত্ব দেওয়ার দরকার নেই! নবান্ন অভিযান নিয়ে মন্তব্য মমতার

বিজেপির নবান্ন অভিযান ঘিরে একেবারে ধন্ধুমার কাণ্ড! দফায় দফায় একেবারে উত্তেজনা ছড়ায় সাঁতরাগাছি এলাকায়। পুলিশকে লক্ষ্য করে একেবারে ইট-পাথর বৃষ্টি। এমনকি কাচের বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। পালটা পুলিশের তরফেও প্রতিরোধ গড়ে তোলা

বিজেপির নবান্ন অভিযান ঘিরে একেবারে ধন্ধুমার কাণ্ড! দফায় দফায় একেবারে উত্তেজনা ছড়ায় সাঁতরাগাছি এলাকায়। পুলিশকে লক্ষ্য করে একেবারে ইট-পাথর বৃষ্টি। এমনকি কাচের বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। পালটা পুলিশের তরফেও প্রতিরোধ গড়ে তোলা হয়। বিজেপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পালটা জল কামান, কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। এমনকি লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ। আর এই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

মেদিনীপুর সফরে মমতা

মেদিনীপুর সফরে মমতা

বিজেপির নবান্ন অভিযান ঘিরে একেবারে উত্তাল কলকাতা। সেই সময় মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি নিয়ে চারদিনের সফরে দুই মেদিনীপুর সফরে সোমবারই চলে গিয়েছেন তিনি। আজ মঙ্গলবার ২ মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। খড়গপুরে এই বৈঠক হয়। যেখানে দুই জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিল। আর সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বেলুন ফুটো হয়ে গেছে,

বেলুন ফুটো হয়ে গেছে,

আর তাতেই বিজেপির প্রসঙ্গ ওঠে। এমনকি বিজেপির নবান্ন অভিযান নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই।' বরং বিজেপি নেতা কর্মীদের হাতে আক্রান্ত স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান তারক জানার খোঁজ নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি কেমন আছেন সেই বিষয়ে নেতৃত্বে কাছে খবর নেন তিনি। পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করার নির্দেশ মুখ্যমন্ত্রী নেতৃত্বকে দিয়েছেন বলে খবর। আর এই বার্তা পাওয়ার পরেই রাজ্যের এক মন্ত্রী সেখানে গিয়েছেন বলে খবর।

হাতে মার খান তারক জানা

হাতে মার খান তারক জানা

তমলুকের টোল প্লাজার কাছে বিজেপি কর্মীদের হাতে মার খান তারক জানা। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান তিনি। বেধড়ক বিজেপি কর্মীরা তাঁকে মারেন বলে অভিযোগ। তাঁর বিউরুদ্ধে বিজেপি মিছিল আটকানোর অভিযোগ স্থানীয় নেতৃত্বের। যদিও পালটা তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা বিনা প্ররোচনাতে মারধর করেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই একেবারে উত্তেজনা ছড়িয়ে পরে। বিষয়টি নিয়ে খবর যায় তৃণমূল নেত্রী মমতার কাছে। আজ তাঁর খোঁজ নেত্রী নিলেন।

 চার ঘন্টা ধরে চলে বিজেপি নেতা কর্মীদের তান্ডব

চার ঘন্টা ধরে চলে বিজেপি নেতা কর্মীদের তান্ডব

প্রায় চার ঘন্টা ধরে চলে বিজেপি নেতা কর্মীদের তান্ডব। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় গোটা শহর এবং শহরতলিতে। বিশেষ করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সাঁতরাগাছি। সেখানে লাগাতার পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে জানা যাচ্ছে। নতুন করে আরও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। নামানো হয় র‍্যাফ। অন্যদিকে উত্তেজনা তৈরি হয় লালবাজারের সামনেও। রবীন্দ্রসরনীর উপর গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+