Lok Sabha Vote 2024: কেশপুরে বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন হিরণ
ষষ্ঠদফার ভোটের শুরু থেকেই তপ্ত ঘাটাল লোকসভা কেন্দ্রের একাধিক এলাকা। সকাল থেকেই ঘাটাল লোকসভার একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী হিরণ। কেশপুরে ভোটারদের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ পেয়ে ছুটে যান তিনি।
কেন বুথে যেতে দেওয়া হচ্ছে না ভোটারদের তা নিয়ে কর্তব্যরত রাজ্য পুলিশের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী হিরণ। পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। তিনি অভিযোগ করেছেন রাজ্যপুলিশ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সুযোগ করে দিচ্ছে। ভোটারকে নিয়ে বুথে থান তিনি। ভোট দিইয়ে তবেই ছাড়বেন তিনি এমনই হুঁশিয়ারি দিয়েছেন।

কেশপুরের একাধিক জায়গা থেকে অশান্তির খবর পেয়ে রীতিমতো অ্যাকশন মুডে ছুটে গিয়েছিলেন। বুথের ভেতরেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী হিরণ। বিজেপি ভোটারদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রধানের সঙ্গে বচসায় জড়ালেন হিরণের।
বিজেপি প্রার্থী হিরণ অভিযোগ করেছেন ঘাটালের একাধিক বুথ জ্যাম করছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনী নিরব দর্শকরে ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কেশপুরে গিয়ে বিজেপি প্রার্থী হিরণ অভিযোগ করেছেন গ্রামবাসীদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না। তারপরে পাল্টা হিরণের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। লাঠি হাতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন হিরণ দলবদল নিয়ে গতকাল রাত থেকে এলাকায় মারধর চালাচ্ছে। হিরণ এসে গ্রামে অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তাঁরা হিরণের গাড়ি আটকে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পাল্টা বিজেপি প্রার্থী হিরণ অভিযোগ করেছে ভোটের সময় ১৪৪ ধারা জারি রয়েছে। তার মধ্যে কীভাবে এতোজন এসে বিক্ষোভ দেখাতে পারেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু অবস্থান সরাতে নারাজ গ্রামবাসীরা।
তাঁরা অভিযোগ করেছেন গতকাল রাতের অন্ধকারে পুলিশ সেজে এসে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করা হয়েছে। লাঠি-বাঁশ হাতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। গাড়িতে বসে পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দেখাচ্ছেন। পাল্টা গ্রামবাসীরা দাবি করেছেন যতক্ষণ ভোট চলবে ততক্ষণ তাঁরা বসে পড়ে বিক্ষোভ দেখাবেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications