Lok Sabha Vote 2024: এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, ভূপতিনগর বুথে ছুটলেন সৌমেন্দু

সকাল থেকেই তপ্ত মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরোর একাধিক বুথ থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। সকাল সকাল অ্যাকশন মুডে দেখা গেল কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে। ভূপতিনগরের একাধিক বুথে বিজেপি এজেন্টদেরক ঢুকতে না দেওয়ার অভিযোগ।

খবর পেয়েই ছুটে গেলেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। িতনি গিয়ে ভূপতিনগরের একাধিক বুথে বিজেপি এজেন্টদের বসান। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন ভোটাররা ভয়ে রয়েছেন। রাজ্য পুলিশ কোনও কাজই করছে না। চুপ করে দাঁড়িয়ে রয়েছে।

Lok Sabha Vote 2024 Soumendu Adhikary

কাঁথি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে সকাল থেকে ঘুরছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। কাঁথির একাধিক বুথে বিজেপি এদেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন। সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী দাবি করেছেন পুলিশ তৃণমূল কংগ্রসকে সুযোগ করে দিচ্ছে। একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। বুথ জ্যাম করা হচ্ছে। যাতে বিজেপির কেউ ভোট দিতে না পারে তার ব্যবস্থা করছে তারা। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রের একাধিক বুথে।

সকাল সকাল বাড়ি থেকে বেিরয়ে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জ থেকে বেরিয়েই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, কোথাও তৃণমূল কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। নির্বিঘ্নে ভোট হচ্ছে নন্দীগ্রামের বিভিন্ন বুঝে। নিরাপত্তা এতোটাই জোরদার করা হচ্ছে যে বুথের ভেতরে কোনও কারচুপি করতে পারবে না তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য মেদিনীপুরের অন্যান্য জায়গা থেকে অশান্তির খবর এলেও নন্দীগ্রামে কিন্তু সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তবে গতকাল রাতে নন্দীগ্রামের একাধিক জায়হায় বোমাবাজির খবর এসেছিল। কিন্তু সকাল থেকে তেমন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। একেবারে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোট শুরু ঘণ্টা তিনেক পার হয়ে গিয়েছে তারপরেও অশান্তির খবর আসেনি তেমন।

পটাশপুরে উত্তেজনার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন সৌমেন্দু অধিকারী। সেখানে গ্রামবাসীরা অভিযোগ করেছেন বিজেপি নেতাদের বাইকের পিছনে ঘুরছে কেন্দ্রীয় বাহিনী। সরাসরি সৌমেন্দু অধিকারীকে অভিযোগ করেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা অভিযোগ করেছেন বিজেপি নেতাদের সঙ্গে এসে কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাচ্ছেন। সৌমেন্দু অধিকারীর সঙ্গে রীতিমতো বচসায় জড়ান গ্রামবাসীরা। তিনি অভিযোগ করেছেন তৃণমূলের ক্যাডাররা ঠিক করে দেবেন না কেন্দ্রীয় বাহিনী কাদের সঙ্গে ঘুরছেন। কিউআরটি টিম না আসা পর্যন্ত তিনি এলাকা ছাড়বেন না বলে জানিয়েছেন। ১৪৪ ধারার মধ্যে কীভাবে এতো জমায়েত হল তা নিয়ে প্রশ্ন তকুলেছেন সৌমেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+