Lok Sabha Election: শুভেন্দু গড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে নিষেধাজ্ঞা সরকারি কলেজের, কিন্তু কেন
Lok Sabha Election 2024: ভোট আবহে গত ২৫ এপ্রিল শেষবার এসেছিলেন মহিষাদল রাজ ময়দানে! আজ বৃহস্পতিবার আবারও শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। মোট ৩ টি কর্মসুচিতে যোগ দেওয়ার কথা আছে। আর তা ঘিরে একেবারে সাজো সাজো রব জেলাজুড়ে।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পৌঁছানোর আগেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) খাসতালুক কাঁথিতে শুরু হয়েছে নতুন করে কপ্টার অবতরণ বির্তক।

রাজনৈতিক মহল মনে করছেন শুভেন্দুর জেলায় আসতে গিয়ে গোড়াতেই বড়সর ধাক্কা খেল জেলা তৃণমূল (TMC)। কারন খোদ নেত্রীর হেলিকপ্টার নামার ক্ষেত্রে মাঠ ব্যবহারের অনুমতি দিল না কাঁথি কলেজ। কলেজ সুত্রে খবর, গত ১ মে তাদেরকে অঙ্গীকার করতে হয়েছে যে নির্বাচন না মেটা পর্যন্ত কলেজের সম্পত্তি কোনও রাজনৈতিক কাজে দেওয়া যাবে না।
২ রা মে থেকে মহকুমা শাসকের মাধ্যমে কলেজের সমস্ত সম্পত্তি নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী হেলিপ্যাডের অনুমতি দিতে পারে কি করে! আর এরপরেই কপ্টার নামার অনুমতি দেওয়া হয়নি বলে খবর।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পার্থীপদ ঘোষণার পর থেকে তমলুক লোকসভার তৃনমুলের নির্বাচনী কাজের সমস্ত হিসেব ওলটপালট হচ্ছে। কারন তমলুকে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের প্রার্থী হওয়ার পর তাকে ঘিরে দলের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দলের যুব সম্প্রদায় কতটা তাঁর সঙ্গে আছেন তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ।
তার মধ্যে এবার ভোটের মুখে সেই দ্বন্দ্বের আঁচই কি আছড়ে পড়ল? তবে এভাবে নেত্রীর হেলিকপ্টার নামার ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে কোনও কলেজ এটা বাংলায় কার্যত নজিরবিহীন। যদিও এই বিষয়ে শাসকদলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। কার্যত এই বিষয়ে একেবারে স্পিকটি নট।
যদিও বিষয়টিকে স্বাভাবিক ভাবেই দেখছেন কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র। তাঁর কথায়, এটাই স্বাভাবিক। নির্বাচন কমিশনের নির্দেশেই মুখ্যমন্ত্রীর কপ্টার নামার ক্ষেত্রে না করে দিয়েছে। বলে রাখা প্রয়োজন, আগামী ষষ্ঠ দফায় আগামী ২৫ মে রাজ্যের মোট ৮টি লোকসভা আসনে নির্বাচন।
ভোট হবে বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনে। আর তার আগে আজ বৃহস্পতিবার কাঁথিতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর বাড়ির ৫০০ মিটার দুর থেকে এই মিছিল কার্যত শুরু হবে বলে খবর।












Click it and Unblock the Notifications