Kanthi Lok Sabha Election Results 2024 LIVE Updates: কাঁথিতে জোর টক্কর, পিছিয়ে বিজেপির সৌমেন্দু
Kanthi Lok Sabha Election Results 2024 LIVE Updates: কাঁথি লোকসভা কেন্দ্রে এবার বিদায়ী সাংসদ শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন বিজেপির। কাঁথিতে অধিকারীদের শান্তিকুঞ্জে এখন আর নেই জোড়াফুল, পুরোটাই পদ্মফুল।
এবার কাঁথিতে প্রথমবার বিজেপি সাংসদকে জেতাতে আত্মবিশ্বাসী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

১৯৫২ সালে কংগ্রেস, ১৯৫৭ সালের লোকসভা ভোটে প্রজা সোশ্যালিস্ট পার্টি, ১৯৬২ সালে কংগ্রেস, ১৯৬৭ ও ১৯৭১ সালের ভোটে ফের প্রজা সোশ্যালিস্ট পার্টি এবং ১৯৭৭ সালে জনতা পার্টির সাংসদ নির্বাচিত হন কাঁথি থেকে।
১৯৮০ সালে এখানে জেতে সিপিআইএম, ১৯৮৪-তে কংগ্রেস। ১৯৮৯ থেকে ১৯৯৮ অবধি কাঁথি কেন্দ্রে জিতেছিলেন সিপিআইএমের সুধীর কুমার গিরি, তিনি চার টার্মে সাংসদ হয়ে রেকর্ড গড়েন। ১৯৯৯ সালে তৃণমূল কংগ্রেস এখানে প্রথম সাংসদ পায়, জেতেন নীতীশ সেনগুপ্ত। যদিও ২০০৪ সালের লোকসভা ভোটে আসনটি ধরে রাখতে পারেনি তৃণমূল, হেরে যান নীতীশ সেনগুপ্ত।
২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে কাঁথি কেন্দ্র থেকে শিশির অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ নির্বাচিত হন। যদিও ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে ক্রমেই শিশিরের সঙ্গে দূরত্ব বাড়ায় তৃণমূল, প্রবীণ সাংসদ ঝোঁকেন বিজেপির দিকেই।
কাঁথি লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭,৯৪,৫৩৭। বিজেপির সৌমেন্দুর বিপরীতে তৃণমূল প্রার্থী উত্তম বারিক, কংগ্রেসের প্রার্থী ঊর্বশী ভট্টাচার্য। তবে মূল লড়াই তৃণমূল বনাম বিজেপির। কাঁথি লোকসভা কেন্দ্রের কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি ও কাঁথি দক্ষিণে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপির প্রার্থীরা। চণ্ডীপুর, পটাশপুর ও রামনগর বিধানসভা ক্ষেত্রে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী উত্তম বারিক পটাশপুরের বিধায়ক।
১০টা ৩১ মিনিট- ২২০০ ভোটে এগিয়ে গেলেন কাঁথিতে তৃণমূল প্রার্থী উত্তম বারিক। পিছিয়ে সৌমেন্দু অধিকারী।
৯টা ৫ মিনিট- কাঁথি কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপির সৌমেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications