India General Elections 2024 Phase 6: বিজয় উৎসবে মাতলেন দেব, পুনর্নির্বাচন চাইলেন হিরণ
India General Elections 2024 Phase 6: ভোট শেষ হওয়ার দেড় ঘন্টা আগেই বিজয় উৎসবে মাতলেন ঘাটালের তৃণমূল নেতা-কর্মীরা। প্রার্থী দেবকে মালা পরিয়ে সবুজ আবির মাখিয়ে সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয়।
আজ শনিবার ঘাটাল সহ রাজ্যের একাধিক লোকসভা আসনে নির্বাচন (India General Elections 2024 Phase 6) হয়। বেলা বাড়তেই একের পর এক জায়গা থেকে অশান্তির অভিযোগ সামনে আসতে শুরু করে।

উত্তপ্ত হয় ঘাটাল লোকসভা (Ghatal Lok Sabha constituency) কেন্দ্রও। বিভিন্ন (India General Elections 2024 Phase 6) জায়গায় বিজেপি প্রার্থী হিরণকে আটকানো হয় বলে অভিযোগ। এমনকি শাসকদলের বিরুদ্ধে একের পর এক বুথ জ্যাম এবং ছাপ্পার অভিযোগ বিজেপির।
আর এর মধ্যেই নির্বাচন হয় ঘাটাল লোকসভা কেন্দ্রে। কিন্ত্যু ভোট শেষ হওয়ার আগেই নজিরবিহীন ভাবে বিজয় উতসবে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা। একেবারে সবুজ আবির উড়িয়ে কার্যত অকাল রঙের উৎসব ধরা পড়ে ঘাটালে।
সেখানে তৃণমূল প্রার্থী দেব পৌঁছালে তাঁকেও সবুজ আবির মাখিয়ে দেওয়া হয়। একেবারে মালা পরিয়ে উৎসবে মাতেন। অভিনেতা বলেন, গত তিনমাস ধরে অক্লান্ত পরিশ্রম। মানুশের বাড়ি বাড়ি গিয়ে প্রচার। একটা বড় লড়াই। আজ তার শেষ দিন। স্বভাবতই কর্মীরা উৎসবে মেতে উঠেছেন। জিতে গিয়েছে ধরে নিয়েই বিজয় উৎসব তাঁরা করছেন বলে দাবি অভিনেতা। যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ।
কেশপুরে অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, ভোট হয়নি। পাগলু ডান্স হয়েছে। আগুন জ্বালিয়ে লাঠি নিয়ে পাগলুরা (পড়ুন-তৃণমূল কর্মী) ডান্স করেছে বলে কটাক্ষ বিজেপি নেতার। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। হিরণ বলেন, রাত থেকে আমাদের কর্মীদের উপর তাদের বাড়িতে হামলা চালানো হল।
এই ঘটনার দায় শাসকদল তৃণমূল প্রার্থী দেবের বলে দাবি বিজেপি নেতার। কেশপুরে পুননিরবাচনের দাবি জানাবেন বলেও জানিয়েছেন। যদিও ঘটনার দায় পাল্টা হিরণের উপরেই চাপিয়েছেন দেব। তাঁর দাবি, লাগাতার উস্কানিমূলক মন্তব্য। আর সেই কারণেই কেসপুরে এই ঘটনা।
অন্যদিকে নির্বাচনের শেষ বেলায় কাথি লোকসভার বিভিন্ন জাউগা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ঘিরে ধরে চলছে বিক্ষোভ। তাঁকে গ্রেফতারের দাবি স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের। আর তা না হওয়া পর্যন্ত আন্দোলনের হুমকি। ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী।












Click it and Unblock the Notifications