অবশেষে সরলেন এগরা থানার আইসি! আবারও যুক্ত হল না 'এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট'

Egra Blast Update: গত কয়েকদিন আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার খাদিকুল গ্রাম। ঘটনায় মুল অভিযুক্ত ভানু সহ ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে। এমনকি প্রশাসনের তরফেও পুলিশের নিষ্ক্রিয়তা মেনে নেওয়া হয়েছে।

আর এরপরেই এগরা থানার আইসি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই এগরা থানার আইসি মৌসম চক্রবর্তীকে শোকজ করা হয়েছিল। আজ শুক্রবার বদলি করা হল এগরা থানার আইসি মৌসম চক্রবর্তীকে। ইতিমধ্যে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই মতো এগরা থানার নতুন IC র দায়িত্ব পেয়েছেন স্বপন গোস্বামী। কিন্তু এরপরেও প্রশ্ন উঠছে আইসি বদলে কি এগরা বিস্ফোরক মুক্ত হবে?

egra

অন্যদিকে আজ শুক্রবারও এগরা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার পরেই এলাকায় আরও বাজি কারখানা রয়েছে বলে অভিযোগ ওঠে। সেই মতো আজ শুক্রবার এগরার জামগাঁ গ্রামে একটি র্নিজন বাড়ির সামনে প্রচুর বিস্ফোরক পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ এসে বিস্ফোরক গুলি উদ্ধার করে। এলাকার মানুষের কথায়, বেআইনি কারবারিরা পুলিশের হাত থেকে বাঁচতে তবিস্ফোরকগুলি এভাবে রেখে গিয়েছে। ফলে এলাকাতে যে আরও বাজি কারখানা আছে তা কার্যত নিশ্চিত এলাকার মানুষ।

অন্যদিকে এগরা বিস্ফোরক কান্ডে ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ কেন যোগ করা হল তা নিয়ে প্রথম দিন থেকেই বিতর্ক ছিল। এই অবস্থায় নতুন ধারা যোগ করেছে সিআইডি। এই মর্মে আদালতে আবেদন জানানো হয়। অনুমতি সাপেক্ষেই তিনটি নতুন ধারা যোগ করা হয়েছে। রয়েছে আইপিসি ৩০২ (খুন), আইপিসি ৩০৭ (খুনের চেষ্টা) এবং দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট ১৮৮৪-এর ৯বি ধারা। কিন্তু এবারও এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ যোগ করা হয়নি।

egra

জাতিয় তদন্তকারী সংস্থা এনআইএ'কে এই বিষয়ে মাথা গোলাতে না পারে সেজন্যেই এহেন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। এই ধারা যোগ করলে এনআইএ তদন্তের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যদিও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এনআইএ তদন্ত হলে তাঁর কোনও সম্ভাবনা নেই। যদিও এনআইএ তদন্তের দাবি সুর চড়াচ্ছে বিজেপি। এমনকি এই বিষয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে। যদিও সেই মামলায় সিআইডি তদন্তের উপরই আস্থা রেখেছে হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+