দিল্লির ভিক্ষে নেবেন না, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে, বার্তা মমতার
পশ্চিম মেদিনীপুরের সভা থেকেও দিল্লির বিজেপি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী দুই তিন বছরের মধ্যেই শেষ হবে। জোর গলায় এই বার্তা দিলেন। মেদিনীপুরের মাটি থেকে বিজেপির বিরুদ্ধে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী।
দিল্লির ভিক্ষে নেওয়ার দরকার নেই। ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে। এই কথা মেদিনীপুরের সভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা হল। পরিষেবা প্রদান অনুষ্ঠান ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো।

দুই মেদিনীপুরের কর্মসূচিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পূর্ব মেদিনীপুর থেকে প্রশাসনিক সভা করে পশ্চিম মেদিনীপুরে চলে গিয়েছিলেন তিনি। আজ মেদিনীপুরে সভা করলেন মমতা। নাম না করে শুভেন্দু অধিকারীদের ফের আক্রমণ করলেন তিনি। 'গদ্দারদের' বিরুদ্ধে জোরালো আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুরের দীর্ঘ দিনের সমস্যা বন্যা। ঘাটাল মাস্টারপ্ল্যান আজও বাস্তবায়িত হয়নি। সেই সম্পর্কে মানুষের যথেষ্ট ক্ষোভ ও হতাশা রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন রাজ্য সরকারই এই কাজ করবে। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিলেও কথা রাখে না।
মেদিনীপুরে মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দুই তিন বছরের মধ্যে এই কাজ শেষ হবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, " অনেক দিন অপেক্ষা করেছি। দিল্লির ভিক্ষে আর চাই না। ঘাটাল মাস্টার প্ল্যান করব আমরাই৷"
রাজ্যের উন্নয়নের বার্তাও মুখ্যমন্ত্রীর গলায়। রাজ্যে শিল্প হচ্ছে। শিল্পের হাওয়া এই মুহূর্তে বাংলায়। মানুষ আরও বেশি কর্মসংস্থানের সুযোগ পাবেন। এমনই বক্তব্য শোনা গেল। রাজ্য সরকারের যেসব প্রকল্প রয়েছে, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছে আরও বেশি করে উন্নয়ন পরিষেবা পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
আগামী ১০ তারিখ ব্রিগেডে জনগর্জন সভা রয়েছে। সেই সভায ঘিরে তৃণমূলের প্রস্তুতি চলছে। মেদিনীপুরের মানুষকে ব্রিগেডের সভায় আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে বার্তা দেওয়া হবে সেখানে। সাধারণ মানুষের অনেক বেশি উপস্থিতি চাইছেন তৃণমূল নেত্রী।












Click it and Unblock the Notifications