ভোটে জিততে খুনের ষড়যন্ত্র বিজেপি প্রার্থী হিরণের! কেশপুরে আশঙ্কা প্রকাশ তৃণমূল প্রার্থী দেবের

ভোটে জিততে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খুনের ষড়যন্ত্র করতে চলেছেন। নিজের দলের কর্মীকে খুন করে শাসক দলকে অভিযোগে ফাঁসিয়ে জেতার ছক করছেন বিজেপি প্রার্থী ও তার দল। কেশপুরে একটি বৈঠকের পর এদিন এমন আশঙ্কা প্রকাশ করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব।

এদিন দুপুর থেকে কেশপুরে দলের বেশ কয়েকটি কর্মসূচিতে হাজির হয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। কেশপুর বাজার সংলগ্ন একটি বেসরকারি গেস্ট হাউসে ইমাম-মুয়াজ্জিনদের সভায় যোগ দেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে পাঁচখুরি এলাকায় ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের একটি কর্মী বৈঠকে হাজির হন তিনি। বৈঠক সেরে সাংবাদিকদের সামনে এমনটাই প্রতিক্রিয়া দেন দীপক অধিকারী।

Deb and hiran chatterjee

  • কেশপুরে কর্মসূচি

এদিন ইমাম মোয়াজ্জেনদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা খেয়াল রাখবেন কেশপুরের ওপর যেন কারও নজর না লাগে। কেশপুর অনেক অশান্তির মধ্য দিয়ে উঠে এলেও এমন একটা জায়গা, যেখানে আজ পর্যন্ত কোনও দাঙ্গা হয়নি। অথচ সবাই একসঙ্গে থাকেন এখানে। সবাই সুন্দর মিলেমিশে থাকেন। অনেকেই আছেন বাইরে থেকে এসে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। দেব ইমাম-মোয়াজ্জিনদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সকলকে এই শান্তিতে থাকার জন্য বোঝাতে পেরেছেন।

  • ষড়যন্ত্রের অভিযোগ

সোমবার সবং থানায় ঢুকে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি ওসি-সহ একাধিক পুলিশ কর্মীকে হুমকি দেন বলে অভিযোগ। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেব বলেন, তাদের কাছে খবর আছে, ঘাটাল লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী ও তার দল কেশপুরে তাদেরই দলের কোনও কর্মীকে খুন করে একটা ষড়যন্ত্র সাজাতে চলেছে। সেখানে তৃণমূলের নামে অভিযোগ করে নির্বাচনে জেতার প্রস্তুতি নিয়েছে তারা। আগামী ১০ থেকে ২০ মে এর মধ্যে এই কান্ড করতে পারে বলে তারা জানতে পেরেছেন বলে দাবি করেন দেব। তিনি আরও বলেন, এই রাজনীতি মানুষ কখনও পছন্দ করে না। তিনি বিষয়টি প্রশাসনের আধিকারিকদের যেমন জানিয়েছেন, তেমনি সংবাদ মাধ্যমকেও জানিয়ে রাখলেন।

  • দেবের অভিযোগে জল্পনা

দেব বরাবরই সৌজন্যের রাজনীতির জন্য রাজনৈতিক মহলে সুপরিচিত। কখনোই কারও বিরুদ্ধে সমালোচনা বা অভিযোগ তাঁকে করতে দেখা যায়নি। সেই দেবের মুখে এরকম আশঙ্কা প্রকাশ নিয়ে জেলায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

  • বিজেপির প্রতিক্রিয়া

এব্যাপারে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অরূপ দাস বলেন, হেরে যাবেন জানতে পেরে দেব পাগলের প্রলাপ বকছেন৷ তিনি দাবি করেন, বিজেপি খুনের রাজনীতি করে না৷ তবে তৃণমূল খুনের রাজনীতি করে বলে অভিযোগ করেন জেলা বিজেপির ওই নেতা। তিনি আরও দাবি করেন, দেব এবার ঘাটালে আর সুযোগ পাবে না ৷ দেবের আগের বারের থেকে বেশি ব্যবধানে বিজেপি প্রার্থী জয়লাভ করতে চলেছে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+