ইয়াসে বিধ্বস্ত মন্দারমনি-তাজপুর সরজমিনে খতিয়ে দেখতে দিঘাতে কেন্দ্রীয় টিম

ইয়াস বিধ্বস্ত বাংলার উপকূল। কার্যত শশ্মানে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। সাইক্লোনের দাপট বেশ কয়েকদিন কেটে গেলেও এখন ত্রাণ শিবিরে বহু মানুষ। জল জমে বহু জায়গাতে। এই অবস্থায় এলাকা পরিদর্শনে তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল

ইয়াস বিধ্বস্ত বাংলার উপকূল। কার্যত শশ্মানে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। সাইক্লোনের দাপট বেশ কয়েকদিন কেটে গেলেও এখন ত্রাণ শিবিরে বহু মানুষ। জল জমে বহু জায়গাতে। এই অবস্থায় এলাকা পরিদর্শনে তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।

তাজপুর সরজমিনে খতিয়ে দেখতে দিঘাতে কেন্দ্রীয় টিম

আজ মঙ্গলবার আকাশপথে দিঘা ও তার পার্শবর্তী এলাকা পরিদর্শনে গেলেন প্রতিনিধি দলের আধিকারিকরা। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা দেন প্রতিনিধি দলের একটা অংশ।

অন্যদিকে সড়কপথে আরও একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিকরা দিঘায় পৌঁছে গিয়েছেণ।

সেখানে এই মুহূর্তে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। জানা যাচ্ছে, এরপর তাজপুর, মন্দারমনি সহ দিঘার একাধিক অঞ্চল ঘুরে দেখবেন প্রতিনিধি দলের আধিকারিকরা।

প্রসঙ্গে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের মতো করে সাজানো হয়েছে দিঘাকে। কিন্তু আজ তা ধ্বংসের চেহারা নিয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী কাছে ১০ হাজার কোটির প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনের জন্যও চেয়েছেন প্যাকেজ। এই অবস্থায় কেন্দ্রীয় দল ঘুরে দেখছে পরিস্থিতি। শেষমেশ কত টাকা দেয় সেদিকেই নজর নবান্নের।

উল্লেখ্য, রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছান ৭ সদস্যের ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবারও ঘূর্ণিঝড় ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তাঁরা। মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে রিপোর্ট সংগ্রহ করবেন তাঁরা।

সোমবার থেকে তিন দিনের সফরে তাঁরা ঘুরে দেখছেন দিঘা, পাথরপ্রতিমা, গোসাবা সহ ইয়াস বিধ্বস্ত এলাকগুলি। সেখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন আধিকারিকরা। সেই রিপোর্ট তুলে দেওয়া হবে কেন্দ্রের হাতে।

এই কেন্দ্রীয় দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। এই দলে রয়েছেন কৃষি মন্ত্রক ও খাদ্য মন্ত্রকের প্রতিনিধিরাও। বুধবার তাঁরা দিল্লি ফিরে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+