ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি! আহত দুজন নিরাপত্তা রক্ষী
ফের দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) কনভয়ের (Convoy) গাড়ি। এদিন দুপুরে দিঘাগামী ট্রাকের সঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের একটি গাড়ির ধাক্কা লাগে। যার জেরে দ
ফের দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) কনভয়ের (Convoy) গাড়ি। এদিন দুপুরে দিঘাগামী ট্রাকের সঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের একটি গাড়ির ধাক্কা লাগে। যার জেরে দুজন নিরাপত্তা রক্ষী আহত হন বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের (east midnapur) মারিশদার (Marishda) বেতালিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

শুভেন্দুর কনভয়ের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত
কাঁথির মারিশদায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কা। কাঁথি থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর গাড়ি বেরিয়ে যাওয়ার পরে কনভয়ের একটি গাড়ি ধাক্কা মারে ট্রাকে।
গাড়ির চালক কিছুটা আহত হয়েছেন। পরিস্থিতি সামলে ওঠার পরে শুভেন্দু অধিকারী ঘটনাস্থল থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে কাঁথির মারিশদা থানার পুলিশ।

অভিঘাতে খুলে যায় গাড়ির চাকা
শুভেন্দু অধিকারী যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির কিছু না হলেও কনভয়ের পিছনে থাকা গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায়, কনভয়ে থাকা গাড়ির সামনের ডানদিকের চাকা খুলে যায়। গাড়িটিতে জনা পাঁচেক সিআরপিএফ জওয়ান ছিলেন।

১ জুলাইয়ে দুর্ঘটনা
গত ১ জুলাইয়ে শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা মারে একটি ট্রাক। রথযাত্রা উপলক্ষে তমলুকের ইসকনের মন্দিরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনাও হয়েছিল মারিশদায়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে ট্রাকের চালক পালিয়ে গেলেও পরে তাকে ঘরে পুলিশ। সেই ঘটনায় তদন্তের দাবি তুলেছিল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে অভিযোগ করা হয় এই দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে। তা ছাড়াও বিরোধী দলনেতার নিরাপত্তা গাফিলতি ছিল বলেও অভিযোগ করেছিল বিজেপি।

পরের দুর্ঘটনা কলকাতার কালিকাপুরে
এই দুর্ঘটনার ঠিক দিন দশেকের মধ্যে ১১ জুলাই সোমবার রাতে কলকাতার কালিকাপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ে একটি লরি ধাক্কা মারে। সেদিন কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা লাগে। যার জেরে সেই গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়।
বাইপাসে কালিকাপুরের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। যে লরিটি ধাক্কা মারে সেটিকে বাজেয়াপ্ত করা হয়। লরির চালককেও গ্রেফতার করে পুলিশ।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications