রাজনীতিতে মোদী-মমতার লুকোচুরির খেলা! কংগ্রেসই রাজ্যের ভবিষ্যত, 'বাম-ভাষা'য় বললেন লক্ষ্মণ শেঠ
বিজেপিতে যোগদান করা রাজনৈতিক জীবনে সব থেকে বড় ভুল। এমনটাই স্বীকারোক্তি কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠের। তাঁর .দাবি দেশে ও বাংলায় যদি পরিবর্তন আনতে পারে তা একমাত্র কংগ্রেস পারবে। আগামীদিনে কংগ্রেসই বাংলা তথা রাজ্যকে পথ দেখাবে বলে মনে করেন তমলুকের প্রাক্তন সিপিআইএম সাংসদ।

তিনি কি বেতাজ বাদশা?
সংবাদ মাধ্যমের প্রশ্নে শুরুতেই লক্ষ্মণ শেষ বলেছেন, তিনি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতেন। সাহসের সঙ্গে লড়াই করতেন। সেখানে গণমাধ্যমগুলি বেতাজ বাদশা বললে, তাঁর কিছুই করার নেই। তবে ভবিষ্যতে পঞ্চায়েত এবং পুর নির্বাচনে সবাইকে নিয়ে লড়াই করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তাঁরা বিজেপিকে বুঝে নিয়েছেন। আর তৃণমূলকেও বুঝছে। তাই আগামী দিনে কংগ্রেসের সম্ভাবনাই বেশি বলে মন্তব্য করেছেন তিনি।

মানুষের সঙ্গে মানুষকে নিয়ে
সাংবাদিকদের প্রশ্ন কোন কোন লক্ষ্মণ শেঠ থাকবেন সাধারণ মানুষের পাশে। উত্তরে তমলুকের প্রাক্তন সাংসদ বলেন, যে লক্ষ্মণ শেঠ মানুষের জন্য লড়াই করেছেন, উন্নয়নের কাজও করেছেন, সেই উন্নয়নের পথ ধরেই তিনি চলবেন বলে জানিয়েছেন। মানুষকে নিয়েই তিনি চলবেন বলে জানিয়েছেন। প্রচারে কি হলদিয়ার শিল্প নিয়ে কোনও কথা থাকবে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এই মুহূর্তে তিনি একটি সর্বভারতীয় দলের নেতা। তাই সেখানে শুধুমাত্র হলদিয়া নিয়ে বললে হবে না। সমগ্র দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে।

কেন কংগ্রেসে
লক্ষ্মণ শেঠ এদিন বলেছেন, কংগ্রেস হল ভারতের প্রথম রাজনৈতিক দল। বহু রাজনৈতিক নেতা কংগ্রেসের মধ্যে থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বলেই মনে করেন তিনি। সেই দলে যোগ দিতে পেরে তিনি আনন্দিত বলে জানিয়েছেন লক্ষ্মণ শেঠ। গ্রাম-ব্লক-অঞ্চল স্তরে কংগ্রেসের সংগঠনের পুনরুজ্জীবনের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন, রাজনীতিতে মোদী-মমতার লুকোচুরির খেলা চলছে। তিনি বলেছেন, রাজনীতিতে লুকোচুরি করে মহান হওয়া যায় না। ধরা একদিন পড়তেই হয়।

বিজেপিতে যোগ দেওয়া সব থেকে বড় রাজনৈতির ভুল
নন্দীগ্রাম আন্দোলনের পর বাম রাজনৈতিক দল থেকে দূরত্ব তৈরি করে নতুন দল ভারত নির্মাণ পার্টি তৈরি করেন লক্ষ্মণ শেঠ। এরপর বিজেপি হয়ে কংগ্রেস। মধ্যে তিনি তৃণমূলে যএাগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও, তা হয়নি। এব্যাপারে প্রশ্ন করা হলে লক্ষ্মণ শেঠ বলেন, তাঁর জীবনের সব থেকে বড় রাজনৈতিক ভুল হল বিজেপিতে যোগ দেওয়া। যোগ দেওয়ার পরে তিনি বুঝতে পারেন, এরা ভয়ঙ্কর। সেই কারণে বিজেপি ছেড়ে কিছু দিন চুপচাপ ছিলেন। এরপর ২০১৯-এর কংগ্রেসে যোগ দিয়ে তমলুক থেকে কংগ্রেসের প্রার্থী হন। তিনি বলেন, মানুষ ভুল করে। আবার ভুল করলে তা সংশোধনও করে।












Click it and Unblock the Notifications