পাঁচ দফার ভোটে ৩১০ টি আসন বিজেপির? বাংলায় পাবে ৩০ টি, দাবি অমিত শাহের
পাঁচ দফায় ভোট হয়ে গিয়েছে গোটা দেশে। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। বিজেপি সরকার গঠন করতে চলেছে। এই দাবি আরও একবার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাঁচ দফায় ৩১০ টি আসন বিজেপি জিতে নিয়েছে। দাবি অমিত শাহের।
আজ বুধবার সকালেই অমিত শাহ বঙ্গ সফরে চলে এসেছেন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রে সভা করলেন তিনি। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী। অমিত শাহ নির্বাচনী জনসভায় সেখানে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ভূপতিনগরের ওই সভা থেকে একাধিক ইস্যুতে বক্তব্য রাখলেন অমিত শাহ। কাশ্মীর সীমান্ত ইস্যু থেকে নাগরিকত্ব আইন। একাধিক বিষয় তাঁর বক্তব্যে উঠে এল। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সিএএর বিরোধিতা করছে।। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই নাগরিকত্ব দিতে চাইছেন না। এই দাবি বাংলায় এসে বারবার করছেন অমিত শাহ।
তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় অত্যন্ত আক্রমণাত্মক হচ্ছেন। অমিত শাহ একইভাবে আক্রমণ করছেন তৃণমূল নেতৃত্বকে। বাংলায় সীমাহীন দুর্নীতির আরও একবার অভিযোগ উঠে এল।
রাজ্যে পাঁচ দফায় ভোট হয়ে গিয়েছে। ৩০ টি আসন বিজেপি বাংলা থেকে পাবে। এই দাবি গতবার অমিত শাহ জোর গলায় করেছিলেন। আজও সেই বক্তব্য তিনি রাখলেন। এবার বাংলা থেকে নরেন্দ্র মোদী ৩০ টি আসন পাবেন। বিজেপি ৩০ টি আসন পেলেই তৃণমূল টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় আসন্ন। দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
পাঁচ দফার ভোটে অত্যন্ত ভালো জায়গায় বিজেপি রয়েছে। ৩১০ টি আসন জিতে রয়েছে বিজেপি। দাবি করলেন অমিত শাহ। এখনও দুটি পর্যায়ের ভোট বাকি। আসন সংখ্যা বিজেপির আরও বাড়বে। এবার লোকসভা ভোটের আগে ৪০০ আসন সংখ্যা বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications