Lok Sabha Election 2024: ভোটের আগেই অধিকারী গড়ে 'বড় খেলা' বিজেপির! ধাক্কা শাসকদলে, গেরুয়া আবিরে মাতলেন কর্মীরা

Lok Sabha Election 2024: লোকসভা ভোটের আগে বড়সড় ধাক্কা খেল তৃণমূল (Trinamool Congress)। সমবায় ভোটে জয়জয়কার বিজেপির। তমলুক লোকসভায় যখন কর্মী বৈঠক সহ একাধিক কর্মসূচি করছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তখন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হল আজ বুধবার।

সেখানে ১২ টি আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ভোটার সংখ্যা ছিল ৫৪৫ জন।
মোট পাঁচটি গ্রাম পদুমপুর , ঘোড়াঠাকুরিয়া,ধূর্পা, রাজগোদা এবং পোলন্দা এই সমবায় সমতির অন্তর্ভুক্ত ছিল। ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে বিজেপি (BJP) বিপুল ভোটে জয়লাভ করেছে।

Lok Sabha Election 2024

শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয় লাভ করে। সেভাবে খাতাও খুলতে পারেনি সিপিএম। তবে লোকসভা ভোটের মুখেই জয় ভারতী অক্সিজেন যোগাবে বিজেপিকে এমনটাই ধারণা বিজেপি কর্মী সমর্থকদের। বলে রাখা প্রয়োজন, বিজেপির অন্যতম শক্তঘাঁটি তমলুক। অধিকারী পরিবারের খাস তালুক। এবার সেখানেই তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে।

পালটা সম্ভবত ওই লোকসভা আসনেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বিজেপি। ইতিমধ্যে প্রাক্তন বিচারপতিকে তমলুক বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এমনকি গোটা এলাকা ঘুরিয়েও দেখান তিনি। আর এরমধ্যেই তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড় জয় বিজেপির। ফলাফল সামনে আসার পরেই কার্যত অকাল হোলিতে মেতে ওঠেন বিজেপি নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি দিতেই দেখা যায়।

যদিও এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) আসল 'খেলা হবে' বলে হুঁশিয়ারি স্থানীয় নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+