সিন্ডিকেট আর কাটমানির রাজত্ব চলছে বন্দর শহরে, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে হুঙ্কার ভারতী ঘোষের
সিন্ডিকেট আর কাটমানির রাজত্ব চলছে বন্দর শহরে, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে হুঙ্কার ভারতী ঘোষের
শুভেন্দুর গড়ে মিিছল করে তৃণমূল কংগ্রেসকে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। কাটমানি আর সিন্ডিকেটের রাজত্ব চলছে বন্দর শহরে আক্রমণ শানিয়েছেন ভারতী। এদিন িতনি হলদিয়ার মিছিল থেকেই শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছেন। ভারতী ঘোষ এদিন বলেছেন শুভেন্দু অধিকারী জননেতা। তিনি বিজেপিতে এলে স্বাগত। এর আগে একাধিক বিজেপি নেতা মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাজ্যের পুলিস প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার বার্তা দিয়েছেন ভারতী ঘোষ। একসময়ে তিনি নিজে ঝাড়গ্রামে জেলা পুলিস সুপার ছিলেন। প্রাক্তন পুলিস সুপারই পাল্টা পুলিসকে আক্রমণ শানিয়ে বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পার্টি ব্যবস্থা নেবেন। ২০২১ সালে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেত্রী। যতক্ষণ উর্দি গায়ে আছে ততক্ষণ নিরপেক্ষ ভাবে কাজ করার কথা বলেছেন ভারতী ঘোষ।
এদিন বিমল গুরুংয়ের তৃণমূলে ফেরা নিয়ে আক্রমণ শানিয়েছেন ভারতী ঘোষ। তিনি বলেছেন যেভাবে পুলিসকে হত্যাকারার পরেও বিমল গুরুংকে বিজেপি আশ্রয় দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দুয়ারে দুয়ারে কর্মসূচিকে কটাক্ষ করে ভারতী ঘোষ বলেছেন, দলকে আগে ঠিক করুন। একমাস পরে আর দলটাকে খুঁজে পাওয়া যাবে না। দূরবীন দিয়ে দেখতে হবে। কাটমানি আর সিন্ডিকেটের রাজত্ব চলছে বন্দর শহরে এমনই অভিযোগ করেছেন ভারতী ঘোষ।












Click it and Unblock the Notifications