নন্দীগ্রামে প্রার্থীর প্রচারে বাধার অভিযোগ! বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার দাবি সিপিআইএমের

সকাল থেকে একাধিক কর্মসূচি নিয়ে তমলুক লোকসভা অধীন নন্দীগ্রাম বিধানসভার একাধিক জায়গায় প্রচার শুরু করেন তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু সময় প্রচার চালানোর পর নন্দীগ্রাম ২ নং ব্লকের টাকাপুরা স্কুল মোড়ে তাকে বাধার মুখে পড়তে হয়।

দেখা যায় প্রকাশ্যে ওই এলাকার কিছু মানুষ সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের প্রচারকে লক্ষ্য করে তেড়ে যাচ্ছেন। সিপিআইএম প্রার্থীর প্রচারে বাধা তৈরি হয়। পাল্টা সায়ন বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর সঙ্গে থাকা সিপিআইএমের কর্মী -সর্মথকরাও বাধা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চড়াও হন।

Sayan Banerjee

সিপিআইএম প্রার্থী-সহ সর্মথকদের দাবি বাধা দেওয়া ব্যক্তিরা এলাকার বিজেপি সর্মথক। যাঁরা বাধা দেন তাঁরা একসময় সিপিআইএমের সর্মথক ছিলেন। দল বদল করে তাঁরা এখন বিজেপিতে চলে গিয়েছেন। তবে এই ধরনের প্রকাশ্য কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় বিজেপির দাপাদাপিকেই দায়ী করেন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।

এই ঘটনার পরই ঘটনার এলাকায় পৌঁছয় নন্দীগ্রাম থানার পুলিশ। দুই রাজনৈতিক দলের সমর্থকদের ঝামেলা সামলাতে বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে। কেন প্রকাশ্যে সিপিআইএম প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া হল, তা নিয়ে তখনই কিছু বলতে রাজি হয়নি স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।

সায়ন বন্দ্যোপাধ্যায় বলেছেন, এলাকার সিপিআইএম কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন, তাতেই এলাকা ছাড়ে বিজেপির দুষ্কৃতীরা। তিনি আরও বলেন, কয়েকদিন আগে যারা তৃণমূলের দুষ্কৃতী ছিল তারাই এখন বিজেপির। এলাকার মানুষজন সিপিআইএমের প্রচারে সাড়া দিচ্ছেন, সেই কারণে বিজেপির ভয় বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+