Actor Dev: প্রশান্ত বেরা দাসপুরে বিজেপির বিগ নেম! কর্মফলে বিশ্বাসী, কেন বললেন দেব
Actor Dev: রাত পোহালেই নির্বাচন ঘাটাল লোকসভা কেন্দ্রে! ভোটের মুখে গরু পাচারের টাকা নিয়ে উত্তাল রাজনীতি। অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব বনাম শুভেন্দু অধিকারী সংঘাত চরমে। আর এর মধ্যেই ঘাটালের দাসপুরে বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে ২৪ লাখ টাকা উদ্ধার হয়েছে।
তিনিবিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে নাকা তল্লাশি চলছিল। আর সেই সময় প্রশান্তের গাড়ি থেকে বিপুল এই টাকা উদ্ধার হয়।

আর এরপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তাঁর দাবি, প্রশান্ত বেরা দাসপুরে বিজেপির বিগ নেম! এমনকি সে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিল বলে দাবি করেন। শুধু তাই নয়, নির্বাচনের আগে বিজেপি বিভিন্ন বিধানসভায় এভাবেই টাকা বিলি করা হচ্ছে বলেও মন্তব্য তৃণমূল নেতার। পাশাপাশি বিজেপির প্রার্থী অভিনেতা হিরণকেও তোপ দাগেন। বলেন, নাম ঘোষণা হওয়ার পর থেকেই হিরণ পিছনে পড়ে রয়েছে। ছোট করতে নানা ধরনের কৌশল নেওয়া হচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারী আমার বদনাম করার চেষ্টা করেছে। কিন্তু তা পারেননি।
নির্বাচনের আগে আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন দেব। একাধিক ইস্যুতে কথা বলেন। তাঁর দাবি, বৃহস্পতিবারের পর মনে হয়েছে উত্তর দেওয়ার সময় এসেছে। ইডি-সিবিআইকে আড়াই বছর ধরে আমার পিছনে লাগিয়ে রাখা হয়েছে। আমার নাম নেওয়া হয়েছিল শুধুমাত্র ফাঁসানোর জন্য। চুপ থাকলে মানুষ ভাববে আমি চুরি করেছি। ইতিমধ্যে সব তথ্য দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূল প্রার্থীর।
অন্যদিকে নির্বাচনের আবহে প্রচুর টাকা উদ্ধার হওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন অভিনেতা। তাঁর দাবি, ঘাটালে দেবকে হারাতে মরিয়া হয়ে উঠেছে। টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা বিজেপি চালাচ্ছে। তবে কর্মফলে বিশ্বাসী বলে জানান দেব। তাই হয়ত 'কালকে নির্বাচন আজ সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। মন্তব্য ঘাটালের তৃণমূল প্রার্থী। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ডায়েরির পাতা শেয়ার করেন।
যেখানে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে দেবের সংস্থাকে টাকা দেওয়ার তথ্য দেখানো হয়েছে। আর তা শেয়ার করে বিরোধী দলনেতার দাবি, দেব গরু পাচারের টাকায় সিনেমা করেছে। এটা প্রমাণ। বিষয়টি স্বীকার করে নিলেও অভিনেতার দাবি, সিনেমার জন্য টাকা নেওয়া হলেও তা ফেরত দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications