সকাল থেকে অ্যাকশনে অভিজিৎ, পুলিশি সন্ত্রাসের অভিযোগ অগ্নিমিত্রার! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক হিরণ
ষষ্ঠদফার বাংলার আটটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল তমলুক। এছাড়াও রয়েছে ঘাটাল এবং মেদিনীপুর। সকাল থেকেই রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছেন এই তিন কেন্দ্রের বিজেপি প্রার্থীরা।
এই তিন বিজেপি প্রার্থী শনিবার সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন। এবং অভিযোগ পেলেই ছুটে যাচ্ছেন।

অভিজিৎ গাঙ্গুলি
শুক্রবার গভীর রাতে নন্দীগ্রামে পুলিশি সন্ত্রাসের অভিযোগ করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, রাতে প্রায় চার হাজার পুলিশ নিয়ে ডিজি পদমর্যাদার এক অফিসার ঢুকে বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছেন।
আর এদিন ভোট শুরু অনেক আগে বলেছিলেন হলদিয়া থেকে অভিযোগ পেয়েছে, সেখানে যাবেন। তিনি এদিন হলদিয়ার একটি বুথে পৌঁছে এক এজেন্টকে নিয়ম না মানার অভিযোগে ধমকে বের করে দেন। তারপরেই তিনি সেই বুথ থেকে বেরোতেই তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে ধরে চোর-চোর চিৎকার শুরু করেন। কেউ আবার চাকরি চোরও বলেন। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে প্রহরায় গাড়িতে তুলে দেন।
অগ্নিমিত্রা পাল
এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও। তিনি এই আসন জেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, যে আস্থা তৈরি হয়েছে, তা ভাঙা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ভোটের আগের রাতে দাঁতন, কেশিয়ারিতে বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশি সন্ত্রাসের অভিযোগ করেছেন। কোথাও কোথাও এজেন্টদের আটক করার অভিযোগও এদিন সকালে তিনি করেছেন।
#WATCH | West Bengal: BJP candidate from Medinipur Lok Sabha seat, Agnimitra Paul says, "We are confident that we will win the Medinipur seat... This is the feedback we have received from the ground level...The work that the Prime Minister has done, the trust that has been built,… pic.twitter.com/5Vhz1wEeFW
— ANI (@ANI) May 25, 2024
হিরণ চট্টোপাধ্যায়
অন্যদিকে এদিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাতে ঘুমিয়ে থাকার অভিযোগ। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ কেশপুরে রাতে বোমা বৃষ্টি হয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি। কেশপুর ও আনন্দপুর থানার ওসি তৃণমূলকে জেতাতে রাত থেকে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
এদিন তিনি কেশপুরের একাধিক বুথে এজেন্টকে বাড়ি থেকে তুলে বুথে পৌঁছে দেন। তিনি অভিযোগ করেছেন, বুথ থেকে বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হলেও, কেন্দ্রীয় বাহিনী কোনও ব্যবস্থা নেয়নি। পরবর্তী সময়ে রাজ্য পুলিশ কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়ের চলাতলে বাধা তৈরি করে বলে অভিযোগ। পুলিশের তরফে দাবি করা হয়েছে, হিরণ চট্টোপাধ্যায়ের কনভয়ে অনুমতির চেয়ে বেশি গাড়ি রয়েছে। যদিও হিরণ চট্টোপাধ্যায় সেই অভিযোগ অস্বীকার করে পুলিশকেই চ্যালেঞ্জ করেন।












Click it and Unblock the Notifications