Abhijit Gangopadhay: লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে ভুল বোঝাচ্ছেন মমতা, বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি

লোকসভা ভোটের প্রচারে নন্দীগ্রাম থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার বিজেপি জিতলে বন্ধ করে দেবে ভুল প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন, 'লক্ষ্মীর ভান্ডার কি মমতা ও অভিষেকের বাপের টাকা? যে বন্ধ হয়ে যাবে'

ফের কুকথা প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে, আজ নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রচার ও জনসংযোগে যান প্রাক্তন বিচারপতি, সেখান থেকেই মমতা ও অভিষেক ব্যানার্জিকে আক্রমণ শানালেন অভিজিৎ গাঙ্গুলী, তৃনমুলকে আক্রমণ করতে গিয়ে প্রাক্তন বিচারপতি বলেন লক্ষীর ভান্ডার কি মমতা ও অভিষেকের ' বাপের টাকা না কি যে বন্ধ করে দেবে' ।

Abhijit Gangopadhay

নন্দীগ্রামে পথ সভায় বললেন ক্ষিপ্ত অভিজিৎ গাঙ্গুলী।এদিন সকালে নন্দীগ্রামের মঙ্গলচকে কর্মীসভা থেকে কার্যত মমতার সরকারকে হুশিয়ারির পাশাপাশি, চরম কটাক্ষ করতে দেখাযায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে। প্রাক্তন বিচারপতির এরূপ মন্তব্যে আবারো সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। তাতে খুনের ধারায় মামলা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির অভিযোগের প্রেক্ষিকতেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকরা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমাকে কেন্দ্র করে তুমুল অশান্তি তৈরি হয়েছিল।

তিনি শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন সেসময় তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষকদের ধর্না মঞ্চ থেকে চোর চোর স্লোগান শুরু হয়। তারপরেই বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে এই নিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। তারপরেই বিজেপি প্রার্থী বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+