এয়ারপোর্ট থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম! নোয়াপাড়ায় বদলানোর কোনও ঝামেলাই নেই, কবে থেকে শুরু মেট্রো পরিষেবা? জানুন

নতুন বছরের ঠিক কয়েকদিন আগেই কলকাতার মেট্রো যাত্রীদের জন্য এক দারুণ খবর। বিমানবন্দর থেকে এবার শহরের দক্ষিণ প্রান্তে পৌঁছনো আগের থেকে আরও সহজ হতে চলেছে। আগামী ১৫ই ডিসেম্বর থেকেই কলকাতা মেট্রো বিমানবন্দর স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলতে শুরু করবে। প্রথমের দিকে সীমিত সময়ের জন্য পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করা হবে। সারাদিনে মাত্র দু'টি করে ট্রেন এই রুটে চলবে। তার মধ্যে একটি সকালে এবং আর একটি সন্ধ্যায়। আর নোয়াপাড়ায় নেমে অন্য মেট্রো ধরার ঝামেলায় ভুগতে হবে না যাত্রীদের। বিমানবন্দরের স্টেশন থেকে নোয়াপাড়া হয়ে সেই একই মেট্রোতেই যাত্রীরা পৌঁছে যেতে পারবেন শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত।

মেট্রো সূত্রের খবর যে, সপ্তাহের কাজের দিনগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে। একটি ট্রেন চলবে সকালে অফিসযাত্রীদের ব্যস্ততম সময়ে এবং আর একটি চলবে সন্ধ্যার সময়। ফলে, আগের মত বিমানবন্দরে নামা যাত্রীদের আর নোয়াপাড়া স্টেশনে নেমে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য আর লাইন বদলাতে হবে না।

মেট্রো কর্তৃপক্ষ অনুসারে জানা গিয়েছে যে, সকাল ৯টা ৩৬ মিনিটে দিনের প্রথম মেট্রোটি জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে রওনা দেবে। দিনের শেষ মেট্রোটি আবার ছাড়বে রাত ৯টার সময়। এই দুটি ট্রেনই নোয়াপাড়া হয়ে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে।

মেট্রো কর্তৃপক্ষ মনে করছে যে, এই উদ্যোগ সফল হলে বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতা এবং শহরের গুরুত্বপূর্ণ অন্যান্য এলাকাগুলির সঙ্গে যাতায়াত অনেক বেশি সুবিধা হবে। ভবিষ্যতে এই রুটে আরও ট্রেন চালানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ ভাবে শুরু হয়নি। বর্তমানে সেই লাইনে কবি সুভাষ স্টেশন থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+