মতুয়া মহা সঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কেন? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট
মতুয়া মহা সঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছিল। মতুয়া মহা সঙ্ঘের ক্ষমতা কার কাছে যাবে? তাই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। এবার সেই মামলাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আদালত।
কেন পুলিশ নূন্যতম অনুসন্ধান করেনি? কেন একাধিক অভিযোগের ধারা এক সঙ্গে দেওয়া হয়েছে? কেন আয়কর দফতরের থেকে পুলিশ তথ্য সংগ্রহ করেনি? সেই প্রশ্ন তোলা হয়েছে। আরও একবার কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের পুলিশের।

এর আগে আয়কর দফতরকে বিস্তারিত তথ্য দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট৷ তিন দিন পরে আজ বৃহস্পতিবার ফের শুনানি হয়৷ কাগজপত্র দেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট শর্ত সাপেক্ষে খুলে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।
রাজনৈতিক প্রতিহিংসা এমন শত্রুতা বাড়ার মূল কারণ বলে মনে করে আদালত। মমতাবালা ঠাকুর ও শান্তনু ঠাকুরের এই লড়াই। দুপক্ষই রাজনৈতিক ভাবে দুটি ভিন্ন মেরুতে আছে। সেখানে ক্ষমতায় বসা নিয়ে এই দণ্ড অস্বাভাবিক নয়। আদালতের এমনই পর্যবেক্ষণ।
গাইঘাটা থানার পুলিশের ভূমিকা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে। গাইঘাটা থানা অভিযোগ পাওয়ার পরে নূন্যতম অনুসন্ধানের চেষ্টা করেনি। সরাসরি এফআইআর বেশি সহজ মনে করেছে। আবার ওসি প্রতারণা ও প্রতারণায় উদ্ধার দ্রব্য, সব ধারা একসঙ্গে জুড়ে দিয়েছেন।
আদালতের কটাক্ষ, খুনের ধারা যুক্ত করতে বাকি রেখেছে পুলিশ। আদালত মনে করেছে এটা বেআইনি এফআইআর। এর ভিত্তিতে কী করে অ্যাকাউন্ট ফ্রিজ হল? আদালত বেনিয়ম দেখছে। আয়কর দফতর থেকে পুলিশ কোনও তথ্য সংগ্রহ করেনি। আদালতে প্রথম আয়কর দফতর এই তথ্য দিল।
এফআইআর করার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা পুলিশের মূল লক্ষ্য ছিল? তাই নিয়ে আদালতেরও প্রশ্ন আছে। ওই অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে বলে জানানো হয়।
মামলাকারী, ওই অ্যাকাউন্ট আগামী দিনে ব্যাবহার করলে প্রতিটি পাই পয়াসার হিসেব রাখতে হবে। তার হিসেব দিতে হবে থানাকে। তার আগে ব্যাঙ্ক গ্যারান্টি হিসেবে দেড় কোটি টাকা জমা দিতে হবে হাইকোর্ট রেজিস্ট্রারের কাছে। তিন সপ্তাহের মধ্যে হলফনামা দেবে সব পক্ষ। এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications