adenovirus: সর্দি-কাশিতে ভুগছে বাচ্চা! তাহলে অবশ্যই জরুরি তথ্যটি এড়িয়ে যাবেন না
গত কয়েকদিন আগেই করোনা ভাইরাসে কয়েক হাজার মৃত্যু দেখেছে বাংলা। আর এর মধ্যেই ভয় ধরাচ্ছে নয়া এই ভাইরাস। এই সমস্ত উপসর্গ থাকলেই দ্রুত চিকিৎসকের যোগাযোগ করুন
অ্যাডিনোভাইরাস ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। ক্রমশ বাড়ছে সংক্রমণ। তবে বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের উপর আঘাত হানছে ভারত। ইতিমধ্যে শহরের একাধিক সরকারি হাসপাতালে এই ভাইরাসের সংক্রমণে ৫ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। এমনকি বেসরকারি হাসপাতালেও চিকিৎসাধীন বেশ কয়েকজন শিশু।
পরিস্থিতি সামাল দিতে গাইডলাইন জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এমনকি রাজ্যের স্কুলগুলিতেও বিশেষ নির্দেশিকা পাঠানো হচ্ছে বলে খবর।

শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি
শুধু স্বাস্থ্য দফতরই নয়, এই বিষয়ে সতর্ক কলকাতা পুরসভাও। আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। সেখানে তিনি স্বাস্থ্য দফতরের নির্দেশিকার বিষয়ে তথ্য দেন। একই সঙ্গে বলেন, বর্তমানে কলকাতার বেশিভাগ হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন শিশুরা। বিশেষ করে দুবছর বয়েসি শিশুদের মধ্যে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি বলে জানিয়েছেন ডেপুটি মেয়র।

বাড়ি বাড়ি গিয়ে হবে সার্ভে
এই অবস্থায় কোমর বেঁধে নামছে পুরসভা। এমনটাই জানিয়েছেন মেয়র পরিষদ স্বাস্থ্য। তাঁর কথা মতো, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য কর্মীরা। তবে এই শিশুদের অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না তাই কলকাতা পুর সংস্থার স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র থেকে কোনও ওষুধ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অতীন ঘোষ। তবে যাদের সমস্যা গভীর রয়েছে তাদেরকে হাসপতালে ভর্তি করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য।

হাসপতালে ভর্তি করার পরামর্শ
ইতিমধ্যে বোরো এক্সিকিউটিভদের স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করতে বলা হয়েছে। ডেপুটি মেয়র জানিয়েছেন, আমাদের সমস্ত সরকারি হাসপতালের এসএনসিইউ ভর্তি হয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্য কর্মীরা পাড়া পাড়া গিয়ে খোঁজ খবর রাখছে। যদি কোনও বাড়িতে দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত শিশু থাকে আর তাঁরা যদি সর্দি কাশি বা পায়খানা কিংবা বোমেটিংয়ের মত সমস্যা ভুকছে দেখা যায় সঙ্গে সঙ্গে হাসপতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র পরিষদ। পাশাপাশি মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে
কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় অ্যাডিনোভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। ঘরে ঘরে শিশুদের শরীরে থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস। গলা খুশখুস থেকে শুরু তারপরে ধীরে ধীরে সর্দি কাশি জ্বর। অনেক্ষেত্রে আবার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে শিশুদের মধ্যে। তারপরেই তাঁদের হাসপাতে ভর্তি করতে হচ্ছে।












Click it and Unblock the Notifications