RG Kar Hospital: ডায়েরিতে শেষ কী লিখেছিলেন আরজি করের ওই মহিলা চিকিৎসক, প্রকাশ করলেন তাঁর বাবা

RG Kar Hospital: নয় অগাস্ট ভোর রাতে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পরে প্রায় সাত দিন অতিক্রান্ত। ঘটনার তদন্তের ভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই-এর হাতে গিয়েছে। তাঁকে নিয়ে প্রতিবাদের রাতে আরজি করের তিন দিক থেকে হামলাকারীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে হাসপাতালের জরুরি বিভাগ এবং মেডিসিন স্টোরে।

সিবিআইয়ের আধিকারিকরা বৃহস্পতিবার সোদপুরে ওই মহিলা চিকিৎসকের বাড়িতে যান এবং তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে সিবিআই আরজি কর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ, সুপারকে ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

rg kar

শেষ কথা লিখেছিলেন ডায়েরিতে
এই পরিস্থিতিতে মৃত চিকিৎসকের বাবা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যে রাতে তাঁর মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে, সেদিন শেষ ডায়েরিতে নিজের ইচ্ছার কথা লিখে গিয়েছিলেন।

বাবা-মায়ের স্বপ্ন ছিন্নভিন্ন
ওই চিকিৎসকের বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে স্বপ্ন অর্জন করতে প্রতিদিন দশ থেকে বারো ঘণ্টা পড়াশোনা করত। মেয়ে এমডি কোর্সে গোল্ড মেডালিস্ট হতে চেয়েছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু ৯ অগাস্টের ভোরের ঘটনার পরে এই মুহূর্তে তাঁদের জীবন ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসকের বাবা।

মেয়েকে কঠোর পরিশ্রমী হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন চিকিৎসক হওয়ার লক্ষ্য অর্জন করতে অনেক কঠিন লড়াই সে করেছে। অন্যদিকে পরিবারও তাঁকে বড় করতে অনেক ত্যাগ স্বীকার করেছে।

ন্যায় বিচারে আশাবাদী
এই মুহূর্তে তিনি ন্যায় বিচার পাওয়ার আশাবাদী। কোনও কিছুই এই শূন্যতা পূরণ করতে পারবে না, তবে অপরাধীর শাস্তি হলে তিনি কিছুটা সান্ত্বনা পাবেন বলে জানিয়েছেন ওই চিকিৎসকের বাবা।

প্রথমে বলা হয়েছিল আত্মহত্যা
ওই চিকিৎসকের পরিবারের তরফে আগেই জানানো হয়েছে নয় অগাস্ট শুক্রবার সকালে তাঁদেরকে ফোনে প্রথমে বলা হয়েছিল মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারেন ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

রাতে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে বিশ্রাম নেওয়া সময় চেষ্ট মেডিসিনের সেমিনার রুমে তাঁর ওপরে হামলা হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে রাত তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+