একমঞ্চে ইতিহাস সৃষ্টি করে যে বক্তব্য রাখলেন বুদ্ধদেব ভট্টাচার্য ও রাহুল গান্ধী

কলকাতা, ২৭ এপ্রিল : পার্ক সার্কাস ময়দানে এক মঞ্চ ভাগ করে বিরল ঘটনা ঘটিয়েছেন বাম আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। দুজনেই একযোগে জোটের পক্ষে সওয়াল করেছেন।

এর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের পতনের ডাক দেন দুই দলের এই দুই শীর্ষ নেতা। জোটের অন্যতম শীর্ষ দুই নেতা এদিন ঠিক কী বললেন একবার দেখে নেওয়া যাক একঝলকে।

একমঞ্চে যে বক্তব্য রাখলেন বুদ্ধদেব ভট্টাচার্য ও রাহুল গান্ধী

বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্যের অংশ

  • এই সমাবেশ রাজ্যের ইতিহাসে বিরল।
  • গণতন্ত্র চাই, রাজ্যে ভয়মুক্ত পরিবেশ চাই। জেতার লক্ষ্যেই এগোচ্ছে জোট।
  • আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ। এর হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। গত ৫ বছরে রাজ্যের সর্বনাশ হয়েছে।
  • গত পাঁচ বছরে একটাও কারখানা হয়নি, চা বাগান বন্ধ হয়েছে। তৃণমূল সরকারে থাকলে একটাও কারখানা হবে না।
  • পরিবর্তনের ডাক দিচ্ছি আমরা। ১৯ মে বাম-কংগ্রেস জোট সরকার গড়বে। আমরা জিতব।
  • তৃণমূলকে হঠাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। নৈরাজ্য দুঃশাসনের অবসান, সমাজবিরোধীদের সরকারের অবসান চাই। কেন্দ্রে রাজ্যে বিজেপি-তৃণমূলের অবসান চাই।

রাহুল গান্ধী এদিন যা বললেন

  • আগে বাংলা সারা দেশে এগিয়ে ছিল। আর আজ বাংলার স্থান সবার পিছনে।
  • বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মতো কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ধোঁকা দিয়ে চলেছে আমজনতাকে।
  • বাংলায় কর্মসংস্থান নেই। দিনেরপর দিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন মমতা।
  • সারা রাজ্যে বেআইনি আর্থিক কেলেঙ্কারি হয়েছে। তৃণমূল সরকার কোনও ব্যবস্থা নেয়নি। সারদা-নারদায় কেন ব্যবস্থা নিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
  • বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ল। সেতু তৈরিতে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়েছে। এই নিয়ে আর ব্যবস্থা নিতে হবে না তৃণমূলকে। কারণ জোট সরকার ক্ষমতায় এসে এই কেলেঙ্কারির ব্যবস্থা নেবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+