যৌন হেনস্থা রুখতে স্কুলগুলিকে ১৮ দফা কড়া নির্দেশ রাজ্য সরকারের

চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগের সময় পুলিশ ভেরিফিকেশন করা তারপরে চাকরিতে নিতে হবে। পুলিশ ভেরিফিকেশন না করে কাজে নিয়োগ করা যাবে না বলে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্য।

চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগের সময় পুলিশ ভেরিফিকেশন করা তারপরে চাকরিতে নিতে হবে। পুলিশ ভেরিফিকেশন না করে কাজে নিয়োগ করা যাবে না বলে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্য সরকার।

যৌন হেনস্থা রুখতে স্কুলগুলিকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

জিডি বিড়লা, এমপি বিড়লা, কারমেল স্কুলের পরে আলিপুর মাল্টিপারপাসে খুদে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। কোথাও শিক্ষক তো কোথায় অশিক্ষক কর্মীচারীরা বারবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসছে।

আর তাই সরকারি-বেসরকারি সমস্ত স্কুলের চালক, খালাসিদেরও কাজ পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। এই মর্মে রাজ্য শিক্ষা দফতর থেকে ১৮ দফা নির্দেশিকা পৌঁছে গিয়েছে স্কুলগুলিতে।

এর পাশাপাশি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের নজরদারিতে বিশেষ কমিটিও গড়া হচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সব স্কুলের জন্যই এই নিয়ম চালু হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

শিক্ষা দফতরের নির্দেশিকা মোতাবেক, স্কুলগুলিতে যে কমিটি গড়া হবে তাতে শিক্ষক, অভিভাবক, পুলিশ ও সরকারের প্রতিনিধি থাকবেন। মাসে অন্তত একবার বৈঠক করে সরকারকে রিপোর্ট পেশ করতে হবে।

যে নিয়মগুলি বলা হয়েছে তা প্রতিটি স্কুলকে মানতে হবে। অ্যথায় সরকার অনুমোদন বাতিল করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কয়েকটি নিয়ম হল -

  • স্কুল চত্বরে জল জমা বনধ করতে হবে।
  • স্কুলের প্রধান শিক্ষক মিড-ডে মিল খাওয়ার পর তা পড়ুয়াদের পরিবেশন করতে হবে।
  • সরকার থেকে পানীয় জল পরীক্ষা করার পর তা ছাত্রছাত্রীদের দেওয়া যাবে।
  • ব্লু হোয়েলের মতো খেলা ও সাইবার অপরাধের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মনে সচেতনতা গড়ে তুলতে হবে।
  • ছাত্রছাত্রীদের গুড ও ব্যাড টাচ কী তা শেখাতে হবে।
  • স্কুলে সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে।
  • ছাত্রছাত্রীদের জন্য আলাদা শৌচালয় তৈরি করতে হবে।
  • বাসচালক ও খালাসিরা যাতে স্কুলে ঢুকতে না পারেন তার ব্যবস্থা করতে হবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+