Weather Update: আপাতত পিছু ছাড়বে বৃষ্টি, সপ্তাহান্তে শীতের পরশ পাবে বাংলা, কী জানাল হাওয়া অফিস?
Weather Update: নভেম্বরের মাঝামাঝি শীতের প্রকোপ (Winter Arrival) বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে শীতের পথে বাধা নিম্নচাপ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি পেতে পারে বাংলার জেলাগুলি। চলতি সপ্তাহেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবে নিম্নচাপ (Depression)। যার জেরে সোমবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা (Rain Chances) নেই। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে আকাশ। উত্তরবঙ্গের ৮ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃ্ষ্টি হতে পারে উত্তরবঙ্গের আট জেলাতেও। তবে সপ্তাহ শেষে শীতের আমেজ ভালোভাবে মিলতে পারে।

সকাল থেকে কুয়াশা দেখা দিতে পারে কলকাতায়। দুপুরেও আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সপ্তাহ শেষেও তাপমাত্রার তেমন বড়সড় পরিবর্তন হবে না মহানগরে। তবে শীতের একেবারে হালকা আমেজ অনুভূত হবে।
সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দুটি জেলা তথা দার্জিলিং ও কালিম্পংয়ের একটি দুটি অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে বিশেষ কোনও পরিবর্তন নেই।
বাংলার উত্তরের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা। মূলত দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। অপরদিকে, দেশজুড়ে বর্ষার বিদায়কালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কেরল, অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ধীর গতিতে শীত প্রবেশ করছে বাংলায়। দিনে হালকা গরম লাগলেও রাতের শীত অনুভূত হবে। যদিও প্রকৃত শীতের আমেজ আসতে এখনও কিছুদিন দেরি রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।












Click it and Unblock the Notifications