আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, ভাসবে কোন কোন জেলা
আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, ভাসবে কোন কোন জেলা
আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উত্তরের পাঁচ ও দক্ষিণ বঙ্গের নদিয়া মুর্শিদাবাদ বীরভূম সহ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়বে।

বৃহস্পতি ও শুক্রবার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি রাজ্যজুড়ে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে হাওয়া অফিস জানিয়েছে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশ।
আজ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, হাওড়া মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
বুধবার বৃষ্টি বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications