ছাদ থেকে পড়ে গুরুতর আহত! হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়

চারতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে।

চারতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। অভিনেতার ছেলে শঙ্খ জানিয়েছেন, প্রতিবেশীরাই তাঁকে অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে পড়ে থাকতে দেখেন।

ছাদ থেকে পড়ে গুরুতর আহত! হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়

হাসপাতাল সূত্রে খবর, হাত-পা এবং দেহের একাধিক জায়গায় চোট লেগেছে ৭৬ বছর বয়সী চিন্ময় রায়ের। তবে তাঁর জ্ঞান রয়েছে। অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে।

অভিনেতার ছেলে শঙ্খ জানিয়েছেন, ঘটনাটি যখন ঘটে, সেই সময় তিনি(শঙ্খ) বাড়িতে ছিলেন না। তিনি জানিয়েছেন, বাবা( চিন্ময় রায়) ছাদে হাঁটতে যেতেন। সেখান থেকেই কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

প্রতিবেশীর শিশুপুত্র সাইকেল চালানোর সময় ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায়। সেই সবাইকে খবর দেয়।
চিন্ময় রায় আগে গলফগ্রিনে থাকতেন। এখন তিনি গোলাম মহম্মদ শাহ রোডের ফ্ল্যাটবাড়িতে থাকেন।

বর্ষীয়ান অভিনেতার দুর্ঘটনার খবর পেয়েই খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসায় সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তদারকির দায়িত্ব দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+