মেটিয়াবুরুজ থানায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য, তদন্তের দাবি এপিডিআর-এর

থানার মধ্যে যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল মেটিয়াবুরুজে। মঙ্গলবার থানার লকআপে সিরাজুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ মেটিয়াবুরুজ থানা।

থানার মধ্যে যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল মেটিয়াবুরুজে। মঙ্গলবার থানার লকআপে সিরাজুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ মেটিয়াবুরুজ থানা।

মেটিয়াবুরুজ থানায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য

গয়না চুরির অভিযোগের আটক করা হয়েছিল নাদিয়াল থানা এলাকার বছর ১৭-১৮-র সিরাজুলকে। থানার একটি ঘরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তাকে। থানা সূত্রে খবর, তদন্তকারী অফিসাররা কিছুক্ষণের জন্য বাইরে যান। ফিরে আসার পরেই ফ্যান থেকে সিরাজুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে সূত্রের খবর।

এদিকে থানার লকআপে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি করেছে মানবাধিকার সংস্থা এপিডিআর। বুধবার দুপুরে ঘটনার তথ্যানুসন্ধানে এলাকায় যাচ্ছে এপিডিআর-এর একটি দল। একইসঙ্গে দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি সঙ্গে মৃতের ময়নাতদন্তের ভিডিওগ্রাফির দাবিও করা হয়েছে। থানার লকআপে মৃত্যুর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণের দাবিও করা হয়েছে এপিডিআর-এর তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+