কমার্শিয়াল ট্যাক্স অফিসারের অস্বাভাবিক মৃত্যু, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
অস্বাভাবিক মৃত্যু হল কমার্শিয়াল ট্যাক্স অফিসার সুকৃতিকুমার রায়ের। বুধবার সন্ধেয় পঞ্চসায়রের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্চসায়র থানার পুলিশ।
অস্বাভাবিক মৃত্যু হল কমার্শিয়াল ট্যাক্স অফিসার সুকৃতিকুমার রায়ের। বুধবার সন্ধেয় পঞ্চসায়রের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কমার্শিয়াল ট্যাক্সের জয়েন্ট কমিশনার সুকৃতিকুমার রায়। বুধবার বিকেলের দিকে বাড়িতেই ছিলেন বছর ৫২-র সুকৃতিবাবু। সন্ধে সাড়ে ছটা নাগাদ তাঁর স্ত্রী পরিচিতদের ফোন করে জানান, ঘরের দরজা খুলছেন না সুকৃতিবাবু। পরে দরজা ভেঙে দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান আত্মীয় ও প্রতিবেশীরা। হাসপাতালে নিয়ে গেলে সুকৃতিকুমার রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কর্মস্থলে সুকৃতিকুমার রায় মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ পরিবারের।
ঘটনাটি খুন না আাত্মহত্যা তা খতিয়ে দেখছে পঞ্চসায়র থানার পুলিশ।












Click it and Unblock the Notifications