লালবাজারে গুরুতর আঘাত বিচারাধীন বন্দির! ভর্তি হাসপাতালে

পুলিশি হেফাজতে গুরুতর জখম এক বিচারাধীন বন্দি। ঘটনাটি ঘটেছে লালবাজারে। আহত অবস্থায় ওই বিচারাধীন বন্দিকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

পুলিশি হেফাজতে গুরুতর জখম বিচারাধীন বন্দি মিঠুন চক্রবর্তী(৪২)। ঘটনাটি ঘটেছে লালবাজারে। আহত অবস্থায় ওই বিচারাধীন বন্দিকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশের মারে পড়ে গিয়ে আঘাত নাকি সাধারণ পড়ে গিয়ে আঘাত তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন এপিডিআরএর সহ-সভাপতি রঞ্জিত শূর।

লালবাজারে গুরুতর আঘাত বিচারাধীন বন্দির! ভর্তি হাসপাতালে

লালবাজারের পুলিশকর্মীদের দাবি, সেন্ট্রাল লকআপের সিঁড়ি থেকে পড়ে এই দুর্ঘটনা। এক্ষেত্রে পুলিশের দাবি অসতর্কতার বশে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন ওই বন্দি। তবে অন্য দিকও খতিয়ে দেখছে পুলিশ। কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কিনা, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউ ওয়ান-এর ভর্তি রয়েছে ওই বন্দি।

অন্য থানার মতো লালবাজারের সেন্ট্রাল লকআপে বন্দি মৃত্যু ঘটনা এর আগে একাধিকবার ঘটেছে। পিটিয়ে মারা অভিযোগও উঠেছিল। এবারের ঘটনাটি আদতে কী এখন সেটাই দেখার।

ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন এপিডিআরএর সহ-সভাপতি রঞ্জিত শূর। একই সঙ্গে মানবাধিকার কমিশনের তরফেও তদন্তদল পাঠানোর অনুরোধ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+