মদের আসরে তুলকালাম! গুলি, পাল্টা মারে মৃত ২

মদের আসরে বচসার জেরে মৃত দুই। ঘটনাটি হুগলির চুঁচুড়ার। মৃত দুজন মহম্মদ নজিরুলুদ্দিন এবং প্রদীপ দস্তিদার স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। আসরের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চুঁচুড়া পুলিশের।

মদের আসরে বচসার জেরে মৃত দুই। ঘটনাটি হুগলির চুঁচুড়ার। মৃত দুজন মহম্মদ নজিরুলুদ্দিন এবং প্রদীপ দস্তিদার স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। আসরের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চুঁচুড়া পুলিশের। মৃত দুজন আগে থেকেই অসামাজিক কাজের জন্য পুলিশের খাতায় নথিভুক্ত ছিল বলে জানা গিয়েছে।

মদের আসরে তুলকালাম! গুলি, পাল্টা মারে মৃত ২

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য রাতের মতোই হুগলির প্রগতিনগরে রাস্তার ধারে মদের আসর বসেছিল। হঠাৎ সেখানে বচসা শুরু হয়। সেখানে থাকা মহম্মদ নজিরুলুদ্দিন গুলি চালিয়ে দেয়। তাতে আহত হন প্রদীপ দস্তিদার। আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এদিকে, গুলি চালানোর ঘটনার পর মদের আসরে থাকা বাকিরা মহম্মদ নজিরুলুদ্দিনকে মারধর শুরু করে। তাকে তক্তা দিয়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশই মহম্মদ নজিরুলুদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

কী কারণে এই বচসা তা জানা যায়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+