চারটি দেশ থেকে আসা যাত্রীদের আইসোলেশনে থাকতে হবে ২৮ দিন, নির্দেশিকা কলকাতা বিমানবন্দরে

চারটি দেশ থেকে আসা যাত্রীদের আইসোলেশনে থাকতে হবে ২৮ দিন, নির্দেশিকা কলকাতা বিমানবন্দরে

নতুন করে তিন ভারতীয়ের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়ার পড়েও আরও বেশি করে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। কলকাতা বিমান বন্দরে নতুন করে জাড়ি হয়েছে সতর্কতা। ইতালি, চিন, দক্ষিণ কোরিয়া, ইরান থেকে আসা যাত্রীদের ২৮ দিন আইসোলেশনে রাখার নির্দেশিকা জারি হয়েছে।

করোনা সংক্রমণ রুখতে নতুন নির্দেশিকা

করোনা সংক্রমণ রুখতে নতুন নির্দেশিকা

কোনও রকম ঝুঁকি নিতে নারাজ রাজ্যের স্বাস্থ্য দফতর। কলকাতা বিমান বন্দরে তাই নতুন করে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে ইতালি, চিন, দক্ষিণ কোরিয়া, ইরান থেকে আসা সব যাত্রীদের ২৮ দিন আইসোলেশনে থাকতে হবে। সেখানে দফায় দফায় চিকিৎসকরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। ২৮ দিন পরেও তাঁদের শরীরে কোনও রকম সংক্রমণ না পাওয়া গেলে তবেই তাঁকে মুক্ত করা হবে। যদিও এই ২৮ দিনের সময়সীমা কমে ১৪ দিন করা হতে পারে।

বিমান কোম্পানিগুলিকে নির্দেশিকা

বিমান কোম্পানিগুলিকে নির্দেশিকা

ইতিমধ্যেই এই নির্দেশিকা কার্যকর করার জন্য বিমান সংস্থাগুলির কাছে সাহায্য চাওয়া হয়েছে। এই চার দেশ থেকে প্রতিদিন কতজন যাত্রী বিমান বন্দরে নামছেন সেটা তাঁদের জানাতে বলা হয়েছে। ইতিমধ্যেই চিন পর্যন্ত কলকাতা থেকে সরাসরি সব বিমান বাতিল করা হয়েছে। অভিবাসন দফতরকেও এই দিেক নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিমানের কোনও যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি থাকলে বা সর্দি কাশি থাকলেই তাঁকে বেলে ঘাটা হাসপাতালে পাঠানো হয়েছে।

চার দেশের সফর এড়িয়ে চলার নির্দেশ

চার দেশের সফর এড়িয়ে চলার নির্দেশ

পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই ইরান, চিন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি এই চার দেশের সফর এড়িয়ে চলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। ইতিমধ্যেই ভারতে নতুন করে তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিদেশমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+