'আশ্বাস' সত্ত্বেও ভাড়া কমের অভিযোগ, ক্ষুব্ধ পরিবহণ মালিকরা
ভোটের কাজে গাড়ি ভাড়া দিয়েও ভাড়া কম পাওয়ার অভিযোগ পরিবহণ মালিকদের। তাঁদের দাবি ভোটের কাজে চারদিনের জন্য বাস নিয়েছিল সরকার। কিন্তু তা ব্যবহার করা হয়েছে পাঁচদিন।
ভোটের কাজে গাড়ি ভাড়া দিয়েও ভাড়া কম পাওয়ার অভিযোগ পরিবহণ মালিকদের। তাঁদের দাবি ভোটের কাজে চারদিনের জন্য বাস নিয়েছিল সরকার। কিন্তু তা ব্যবহার করা হয়েছে পাঁচদিন। এই একদিনের ভাড়া দেওয়ার জন্য দাবি জানিয়েছেন তাঁরা।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে ১১ মে সকাল ৬ থেকে বাস নেওয়ার কথা জানানো হয়েছিল। আর ফেরত দেওয়ার কথা ছিল ১৪ মে। কিন্তু বাসগুলি মানিকতলা এমটিও ফিরেছে ১৫ মে দুপুর দুটো নাগাদ। আর তা মালিকদের হাতে আসতে সেদিন বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। অথচ রাজ্য পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে বাস ছেড়ে দেওয়া হয়েছে ১৪ মে। চার দিনের জন্য বাস নেওয়ার কথা বলা হলেও, পাঁচদিনের জন্য ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবহণ মালিকরা।
বিষয়টি নিয়ে মানিকতলার এমটিও-র সঙ্গে দেখা করার পাশাপাশি পরিবহণ মালিকরা লালবাজারে পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেও। সমস্যার সমাধান না হলে পরিবহণ মন্ত্রীর কাছে তারা দরবার করবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications