হাইকোর্টের শূন্যপদে নিয়োগের আবেদনে সুযোগ পেলেন রূপান্তরকামীরা
এবারও বড় সরো সাফল্য পেলো ট্রানজেন্ডাররা। এক ট্রানজেন্ডার আইনজীবীর দায়ের করা মামলার জেরে হাইকোর্টের শূন্যপদে নিয়োগের আবেদনে সুযোগ পেল ট্রান্সজেন্ডারর। এবার থেকে কলকাতা হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের শূন্যপদে নিয়োগের আবেদনপত্রে আবেদন করার সুযোগ পেলেন ট্রানজেন্ডার বা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা।

আলিয়ার লড়াইয়ে হার মেনে ছিল কলকাতা ও রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এবার আরেক ট্রানজেন্ডারের দায়ের করা মামলার জেরে কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে গত ১৮ সেপ্টেম্বরের আবেদন পত্র সংশোধন করে 'পুরুষ' ও 'মহিলা'র পাশাপাশি তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 'আলাদা' কলম যুক্ত করে আবেদনের সুযোগ দেওয়া হয়। অঙ্কনের আবেদনের প্রেক্ষিতেই অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পদে আবেদনের জন্য তৃতীয় লিঙ্গের প্রার্থীরা এই প্রথমবার সুযোগ পেল বলেই মত হাইকোর্টের আইনজীবীদের একাংশের।
গত 18 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের শূন্য পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের যে ফর্ম ছাড়া হয়েছিল। সেখানে পুরুষ এবং মহিলা পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন করার সুযোগ থাকলেও ট্রানজেন্ডার বা তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের জন্য আবেদনের কোন সুযোগ ছিল না। কলকাতা হাইকোর্টের জারি করা এই বিজ্ঞপ্তির সিদ্ধান্তের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা ট্রান্সজেন্ডার অঙ্কন বিশ্বাস।
তাঁর আইনজীবী ইন্দ্রজিৎ দে জানান, সমানাধিকারের লড়াই। অস্তিত্ব পৃথক প্রমাণের লড়াই। সমাজের বেঁধে দেওয়া ছেলে বা মেয়ে পরিচয়ে নয়, রূপান্তকামী হিসাবেই সুযোগের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে।
প্রসঙ্গত, রূপান্তরকামীদের ওবিসি ক্যাটেগরি ভুক্ত করে সংরক্ষণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু এখনো পর্যন্ত এরাজ্যে তা চালু হয়নি। আগামী দিন যাতে শীর্ষ আদালতের নির্দেশ মান্য করে রূপান্তরকামীদের জন্য পৃথক সংরক্ষণের ব্যবস্থা করা হয়। যাতে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা একটু হলেও সহজ হয় বলে জানান রূপান্তরকামী অঙ্কন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications